২৩ (jwalo ogo jwalo ogo sondhyadip)

জ্বালো ওগো, জ্বালো ওগো, সন্ধ্যাদীপ জ্বালো

হৃদয়ের এক প্রান্তে ওইটুকু আলো

স্বহস্তে জাগায়ে রাখো। তাহারি পশ্চাতে

আপনি বসিয়া থাকো আসন্ন এ রাতে

যতনে বাঁধিয়া বেণী সাজি রক্তাম্বরে

আমার বিক্ষিপ্ত চিত্ত কাড়িবার তরে

জীবনের জাল হতে। বুঝিয়াছি আজি

বহুকর্মকীর্তিখ্যাতি আয়োজনরাজি

শুষ্ক বোঝা হয়ে থাকে, সব হয় মিছে

যদি সেই স্তূপাকার উদ্‌যোগের পিছে

না থাকে একটি হাসি; নানা দিক হতে

নানা দর্প নানা চেষ্টা সন্ধ্যার আলোতে

এক গৃহে ফিরে যদি নাহি রাখে স্থির

একটি প্রেমের পায়ে শ্রান্ত নতশির।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

42
Verses
I CLING TO THIS living raft, my body, in the narrow stream of my earthly years. I leave it when the crossing is over.
And then?
I do not know if the light there and the darkness are the same.
The Unknown is the perpetual freedom:
He is pitiless in his love.
He crushes the shell for the pearl, dumb in the prison of the dark.
You muse and weep for the days that are done, poor heart!
Be glad that days are to come!
The hour strikes, 0 pilgrim!
It is time for you to take the parting of the ways!
His face will be unveiled once again and you shall meet.
আরো দেখুন
83
Verses
MOTHER, I shall weave a chain of pearls for thy neck with my tears of sorrow.
The stars have wrought their anklets of light to deck thy feet, but mine will hang upon thy breast.
Wealth and fame come from thee and it is for thee to give or to withhold them. But this my sorrow is absolutely mine own, and when I bring it to thee as my offering thou rewardest me with thy grace.
আরো দেখুন
অপযশ
Verses
বাছা রে, তোর চক্ষে কেন জল।
      কে তোরে যে কী বলেছে
        আমায় খুলে বল্‌।
      লিখতে গিয়ে হাতে মুখে
        মেখেছ সব কালি,নোংরা ব'লে তাই দিয়েছে গালি?
        ছি ছি, উচিত এ কি।
      পূর্ণশশী মাখে মসী --
        নোংরা বলুক দেখি।
বাছা রে, তোর সবাই ধরে দোষ।
   আমি দেখি সকল-তাতে
        এদের অসন্তোষ।
   খেলতে গিয়ে কাপড়খানা
        ছিঁড়ে খুঁড়ে এলে
তাই কি বলে লক্ষ্মীছাড়া ছেলে।
        ছি ছি, কেমন ধারা।
   ছেঁড়া মেঘে প্রভাত হাসে,
        সে কি লক্ষ্মীছাড়া।
কান দিয়ো না তোমায় কে কী বলে।
   তোমার নামে অপবাদ যে
        ক্রমেই বেড়ে চলে।
   মিষ্টি তুমি ভালোবাস
        তাই কি ঘরে পরে
লোভী বলে তোমার নিন্দে করে!
        ছি ছি, হবে কী।
   তোমায় যারা ভালোবাসে
        তারা তবে কী।
আরো দেখুন