৬৯ (phire phire akhinire)

ফিরে ফিরে আঁখিনীরে

           পিছু-পানে চায়--

পায়ে পায়ে বাধা প'ড়ে

           চলা হল দায়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বিদায়
Verses
  বিদায় দেহো, ক্ষম আমায় ভাই।
  কাজের পথে আমি তো আর নাই।
       এগিয়ে সবে যাও-না দলে দলে,
       জয়মাল্য লও-না তুলি গলে,
       আমি এখন বনচ্ছায়াতলে
            অলক্ষিতে পিছিয়ে যেতে চাই।
            তোমরা মোরে ডাক দিয়ো না ভাই।
  অনেক দূরে এলেম সাথে সাথে,
  চলেছিলেম সবাই হাতে হাতে।
       এইখানেতে  দুটি পথের মোড়ে
       হিয়া আমার উঠল কেমন করে
       জানি নে কোন্‌ ফুলের গন্ধ-ঘোরে
            সৃষ্টিছাড়া ব্যাকুল বেদনাতে।
            আর তো চলা হয় না সাথে সাথে।
  তোমরা আজি ছুটেছ যার পাছে
  সে-সব মিছে হয়েছে মোর কাছে--
       রত্ন খোঁজা, রাজ্য ভাঙা-গড়া,
       মতের লাগি দেশ-বিদেশে লড়া,
       আলবালে জলসেচন করা
            উচ্চশাখা স্বর্ণচাঁপার গাছে।
            পারি নে আর চলতে সবার পাছে।
  আকাশ ছেয়ে মন-ভোলানো হাসি
  আমার প্রাণে বাজালো আজ বাঁশি।
       লাগল আলস পথে চলার মাঝে,
       হঠাৎ বাধা পড়ল সকল কাজে,
               একটি কথা পরান জুড়ে বাজে
            "ভালোবাসি, হায় রে ভালোবাসি'--
            সবার বড়ো হৃদয়-হরা হাসি।
  তোমরা তবে বিদায় দেহো মোরে--
  অকাজ আমি নিয়েছি সাধ করে।
       মেঘের পথের পথিক আমি আজি
       হাওয়ার মুখে চলে যেতেই রাজি,
       অকূল-ভাসা তরীর আমি মাঝি
            বেড়াই ঘুরে অকারণের ঘোরে।
            তোমরা সবে বিদায় দেহো মোরে।
আরো দেখুন
প্রার্থনা
Verses
তুমি কাছে নাই ব'লে হেরো  সখা, তাই
"আমি বড়ো'  "আমি বড়ো'  করিছে সবাই।
সকলেই উঁচু হয়ে দাঁড়ায়ে সমুখে
বলিতেছে, "এ জগতে আর কিছু নাই।'
নাথ, তুমি একবার এসো হাসিমুখে
এরা সবে ম্লান হয়ে লুকাক লজ্জায়--
সুখ দুঃখ টুটে যাক তব মহাসুখে,
যাক আলো অন্ধকার তোমার প্রভায়।
নহিলে ডুবেছি আমি, মরেছি হেথায়,
নহিলে ঘুচে না আর মর্মের ক্রন্দন--
শুষ্ক ধূলি তুলি শুধু সুধাপিপাসায়,
প্রেম ব'লে পরিয়াছি মরণবন্ধন।
কভু পড়ি কভু উঠি, হাসি আর কাঁদি--
খেলাঘর ভেঙে প'ড়ে রচিছে সমাধি।
আরো দেখুন
শীতের বিদায়
Verses
বসন্ত বালক মুখ-ভরা হাসিটি,
    বাতাস ব'য়ে ওড়ে চুল--
শীত চলে যায়, মারে তার গায়
    মোটা মোটা গোটা ফুল।
আঁচল ভ'রে গেছে শত ফুলের মেলা,
গোলাপ ছুঁড়ে মারে টগর চাঁপা বেলা--
শীত বলে, "ভাই, এ কেমন খেলা,
    যাবার বেলা হল, আসি।'
বসন্ত হাসিয়ে বসন ধ'রে টানে,
পাগল ক'রে দেয় কুহু কুহু গানে,
ফুলের গন্ধ নিয়ে প্রাণের 'পরে হানে--
    হাসির 'পরে হানে হাসি।
ওড়ে ফুলের রেণু, ফুলের পরিমল,
ফুলের পাপড়ি উড়ে করে যে বিকল--
কুসুমিত শাখা, বনপথ ঢাকা,
    ফুলের 'পরে পড়ে ফুল।
দক্ষিনে বাতাসে ওড়ে শীতের বেশ,
উড়ে উড়ে পড়ে শীতের শুভ্র কেশ;
কোন্‌ পথে যাবে না পায় উদ্দেশ,
        হয়ে যায় দিক ভুল।
  বসন্ত বালক হেসেই কুটিকুটি,
  টলমল করে রাঙা চরণ দুটি,
  গান গেয়ে পিছে ধায় ছুটিছুটি --
        বনে লুটোপুটি যায়।
  নদী তালি দেয় শত হাত তুলি,
  বলাবলি করে ডালপালাগুলি,
  লতায় লতায় হেসে কোলাকুলি --
        অঙ্গুলি তুলি চায়।
  রঙ্গ দেখে হাসে মল্লিকা মালতী,
  আশেপাশে হাসে কতই জাতী যূথী,
  মুখে বসন দিয়ে হাসে লজ্জাবতী --
        বনফুলবধূগুলি।
  কত পাখি ডাকে কত পাখি গায়,
  কিচিমিচিকিচি কত উড়ে যায়,
  এ পাশে ও পাশে মাথাটি হেলায় --
        নাচে পুচ্ছখানি তুলি।
  শীত চলে যায়, ফিরে ফিরে চায়,
  মনে মনে ভাবে "এ কেমন বিদায়' --
  হাসির জ্বালায় কাঁদিয়ে পালায়,
        ফুলঘায় হার মানে।
  শুকনো পাতা তার সঙ্গে উড়ে যায়,
  উত্তরে বাতাস করে হায়-হায় --
  আপাদমস্তক ঢেকে কুয়াশায়
        শীত গেল কোন্‌খানে।
আরো দেখুন