৭৪ (gorami sotyere chay)

গোঁড়ামি সত্যেরে চায়

     মুঠায় রক্ষিতে--

যত জোর করে, সত্য

     মরে অলক্ষিতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বলো, আমার সনে তোমার কী শত্রুতা
Verses
বলো,           আমার সনে তোমার কী শত্রুতা।
          আমায় মারতে কেন এতই ছুতা।
                   একে একে রতনগুলি
                   হার থেকে মোর নিলে খুলি,
          হাতে আমার রইল কেবল সুতা।
          গেয়েছি গান, দিয়েছি প্রাণ ঢেলে,
          পথের 'পরে হৃদয় দিলেম মেলে।
                   পাবার বেলা হাত বাড়াতেই
                   ফিরিয়ে দিলে শূন্য হাতেই--
          জানি জানি তোমার দয়ালুতা।
আরো দেখুন
কিশোর প্রেম
Verses
অনেক দিনের কথা সে যে অনেক দিনের কথা;
          পুরানো এই ঘাটের ধারে
          ফিরে এল কোন্‌ জোয়ারে
পুরানো সেই কিশোর প্রেমের করুণ ব্যাকুলতা?
          সে যে        অনেক দিনের কথা।
আজকে মনে পড়েছে সেই নির্জন অঙ্গন।
          সেই প্রদোষের অন্ধকারে
          এল আমার অধর-পারে
ক্লান্ত ভীরু পাখির মতো কম্পিত চুম্বন।
          সেদিন      নির্জন অঙ্গন।
তখন জানা ছিল না তো ভালোবাসার ভাষা --
          যেন প্রথম দখিন বায়ে
          শিহর লেগেছিল গায়ে,
চাঁপাকুঁড়ির বুকের মাঝে অস্ফুট কোন্‌ আশা,
          সে যে       অজানা কোন্‌ ভাষা।
সেই সেদিনের আসাযাওয়া, আধেক জানাজানি,
        হঠাৎ হাতে হাতে ঠেকা,
        বোবা চোখের চেয়ে দেখা,
মনে পড়ে ভীরু হিয়ার না-বলা সেই বাণী --
        সেই       আধেক জানাজানি।
এই জীবনে সেই তো আমার প্রথম ফাগুন মাস।
        ফুটল না তার মুকুলগুলি,
        শুধু তারা হাওয়ায় দুলি
অবেলাতে ফেলে গেছে চরম দীর্ঘশ্বাস --
        আমার     প্রথম ফাগুন মাস।
ঝরে-পড়া সেই মুকুলের শেষ-না-করা কথা
        আজকে আমার সুরে গানে
        পায় খুঁজে তার গোপন মানে,
আজ বেদনায় উঠল ফুটে তার সেদিনের ব্যথা --
        সেই        শেষ-না-করা কথা।
পারে যাওয়ার উধাও পাখি সেই কিশোরের ভাষা,
        প্রাণের পারের কুলায় ছাড়ি
        শূন্য আকাশ দিল পাড়ি,
আজ এসে মোর স্বপন-মাঝে পেয়েছে তার বাসা --
        আমার        সেই কিশোরের ভাষা।
আরো দেখুন
66
Verses
ক্ষুভিত সাগরে নিভৃত তরীর গেহ,
রজনী দিবস বহিছে তীরের স্নেহ।
দিকে দিকে যেথা বিপুল জলের দোল
গোপনে সেথায় এনেছে ধরার কোল।
উত্তাল ঢেউ তারা যে দৈত্য-ছেলে
পুত্তলী ভেবে লাফ দেয় বাহু মেলে।
তার হাত হতে বাঁচায়ে আনিলে তুমি,
ভূমির শিশুরে ফিরে পেল পুন ভূমি।
আরো দেখুন