১১৬ (dui pare dui kuler akul praan)

দুই পারে দুই কূলের আকুল প্রাণ,

       মাঝে সমুদ্র অতল বেদনাগান।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

25
Verses
জাগো রে জাগো রে চিত্ত জাগো রে,
জোয়ার এসেছে অশ্রু-সাগরে।
     কূল তার নাহি জানে,
     বাঁধ আর নাহি মানে,
তাহারি গর্জনগানে জাগো রে।
তরী তোর নাচে অশ্রু-সাগরে।
আজি এ ঊষার পুণ্য লগনে
উঠেছে নবীন সূর্য গগনে।
    দিশাহারা বাতাসেই
    বাজে মহামন্ত্র সেই।
অজানা যাত্রার এই লগনে
দিক হতে দিগন্তের গগনে।
জানি না উদার শুভ্র আকাশে
কী জাগে অরুণদীপ্ত আভাসে।
    জানি না কিসের লাগি
    অতল উঠেছে জাগি,
বাহু তোলে কারে মাগি আকাশে--
পাগল কাহার দীপ্ত আভাসে।
শূন্য মরুময় সিন্ধু-বেলাতে
বন্যা মাতিয়াছে রুদ্র খেলাতে।
    হেথায় জাগ্রত দিন
    বিহঙ্গের গীতহীন,
শূন্য এ বালুকালীন বেলাতে,
এই ফেন তরঙ্গের খেলাতে।
দুলে রে দুলে রে অশ্রু দুলে রে
আঘাত করিয়া বক্ষ-কূলে রে।
    সম্মুখে অনন্ত লোক,
    যেতে হবে যেথা হোক--
অকূল আকুল শোক দুলে রে,
ধায় কোন্‌ দূর স্বর্ণ-কূলে রে।
আঁকড়ি থেকো না অন্ধ ধরণী,
খুলে দে খুলে দে বন্ধ তরণী।
অশান্ত পালের 'পরে
বায়ু লাগে হাহা ক'রে
দূরে তোর থাক্‌ পড়ে ধরণী।
আর না রাখিস রুদ্ধ তরণী।
আরো দেখুন
অনাহত
Verses
দাঁড়িয়ে আছ আধেক-খোলা
      বাতায়নের ধারে
      নূতন বধূ বুঝি?
আসবে কখন চুড়িওলা
      তোমার গৃহদ্বারে
      লয়ে তাহার পুঁজি।
দেখছ চেয়ে গোরুর গাড়ি
      উড়িয়ে চলে ধূলি
      খর রোদের কালে;
দূর নদীতে দিচ্ছে পাড়ি
      বোঝাই নৌকাগুলি--
      বাতাস লাগে পালে।
আধেক-খোলা বিজন ঘরে
      ঘোমটা-ছায়ায় ঢাকা
      একলা বাতায়নে,
বিশ্ব তোমার আঁখির 'পরে
      কেমনে পড়ে আঁকা,
      তাই ভাবি যে মনে।
ছায়াময় সে ভুবনখানি
      স্বপন দিয়ে গড়া
      রূপকথাটি-ছাঁদা,
কোন্‌ সে পিতামহীর বাণী--
      নাইকো আগাগোড়া,
      দীর্ঘ ছড়া বাঁধা।
আমি ভাবি হঠাৎ যদি
      বৈশাখের এক দিন
      বাতাস বহে বেগে--
লজ্জা ছেড়ে নাচে নদী
      শূন্যে বাঁধনহীন,
      পাগল উঠে জেগে--
যদি তোমার ঢাকা ঘরে
      যত আগল আছে
      সকলি যায় দূরে--
ওই-যে বসন নেমে পড়ে
      তোমার আঁখির কাছে
      ও যদি যায় উড়ে--
তীব্র তড়িৎহাসি হেসে
      বজ্রভেরীর স্বরে
      তোমার ঘরে ঢুকি
জগৎ যদি এক নিমেষে
      শক্তিমূর্তি ধ'রে
      দাঁড়ায় মুখোমুখি--
কোথায় থাকে আধেক-ঢাকা
      অলস দিনের ছায়া,
      বাতায়নের ছবি,
কোথায় থাকে স্বপন-মাখা
      আপন-গড়া মায়া--
      উড়িয়া যায় সবি।
তখন তোমার ঘোমটা-খোলা
      কালো চোখের কোণে
      কাঁপে কিসের আলো,
ডুবে তোমার আপন-ভোলা
      প্রাণের আন্দোলনে
      সকল মন্দ ভালো।
বক্ষে তোমার আঘাত করে
      উত্তাল নর্তনে
      রক্ততরঙ্গিণী।
অঙ্গে তোমার কী সুর তুলে
      চঞ্চল কম্পনে
      কঙ্কণকিঙ্কিণী।
আজকে তুমি আপনাকে
      আধেক আড়াল ক'রে
      দাঁড়িয়ে ঘরের কোণে
দেখতেছ এই জগৎটাকে
      কী যে মায়ায় ভ'রে,
      তাহাই ভাবি মনে।
অর্থবিহীন খেলার মতো
      তোমার পথের মাঝে
      চলছে যাওয়া-আসা,
উঠে ফুটে মিলায় কত
      ক্ষুদ্র দিনের কাজে
      ক্ষুদ্র কাঁদা-হাসা।
আরো দেখুন
196
Verses
'MY HEART is like the golden casket of thy kiss,' said the sunset cloud to the sun.
আরো দেখুন