১২২ (dhoronir khela khuje)

ধরণীর খেলা খুঁজে

        শিশু শুকতারা

তিমিররজনীতীরে

        এল পথহারা।

উষা তারে ডাক দিয়ে

        ফিরে নিয়ে যায়,

আলোকের ধন বুঝি

        আলোকে মিলায়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পাতালে বলিরাজার যত বলীরামরা
Verses
     পাতালে বলিরাজার    যত বলীরামরা,
     ভূতলেতে ঘাসিরাম   আর ঘনশ্যামরা,
লড়াই লাগালো বেগে;              ভূমিকম্পন লেগে
     চারিদিকে হাহাকার    করে ওঠে গ্রামরা।
মানুষ কহিল, 'ক্রমে                খবর উঠছে জমে,
     সেটা খুব মজা, তবু   মরি কেন আমরা।'
আরো দেখুন
44
Verses
WHEN IN YOUR death you died to all that was outside me, vanishing from the thousand things of the world, to be fully reborn in my sorrow, I felt that my life had grown perfect, the man and the woman becoming one in me for ever.
আরো দেখুন
সহজ হবি সহজ হবি
Verses
সহজ হবি    সহজ হবি
      ওরে মন,    সহজ হবি।
কাছের জিনিস দূরে রাখে
      তার থেকে তুই দূরে র'বি।
কেন রে তোর দু হাত পাতা।
দান তো না চাই, চাই যে দাতা--
সহজে তুই দিবি যখন
      সহজে তুই সকল লবি।
সহজ হবি    সহজ হবি
     ওরে মন,    সহজ হবি--
আপন বচন-রচন হতে
     বাহির হয়ে আয় রে কবি।
সকল কথার   বাহিরেতে
ভুবন আছে হৃদয় পেতে,
নীরব ফুলের নয়ন-পানে
     চেয়ে আছে প্রভাতরবি।
আরো দেখুন