কেন গান শুনাই (kena gaan shunaai)

          এসো সখি, এসো মোর কাছে,

                   কথা এক শুধাবার আছে!

          চেয়ে তব মুখপানে ব'সে এই ঠাঁই--

          প্রতিদিন যত গান তোমারে শুনাই,

          বুঝিতে কি পার সখি কেন যে তা গাই?

          শুধু কি তা পশে কানে? কথাগুলি তার

          কোথা হতে উঠিতেছে ভাবো একবার?

                   বুঝ না কি হৃদয়ের

                             কোন্‌খানে শেল ফুটে

                   তবে প্রতি কথাগুলি

                             আর্তনাদ করি উঠে!

          যখন নয়নে উঠে বিন্দু অশ্রুজল,

          তখন কি তাই তুই দেখিস কেবল?

দেখ না কি কী সমুদ্র হৃদয়েতে উথলিছে,

শুধু কণামাত্র তার আঁখিপ্রান্তে বিগলিছে!

          যখন একটি শুধু উঠে রে নিশ্বাস,

          তখন কি তাই শুধু শুনিবারে পাস?

শুনিস না কী ঝটিকা হৃদয়ে বেড়ায় ছুটে

          একটি উচ্ছ্বাস শুধু বাহিরেতে ফুটে!

          যে কথাটি বলি আমি শোনো শুধু তাই?

          শোনো না কি যত কথা বলা হইল না?

                   যত কথা বলিবারে চাই?

               আমি কি শুনাই গান

               ভালো মন্দ করিতে বিচার?

          যবে এ নয়ন হতে বহে অশ্রুধার--

               শুধু কি রে দেখিবি তখন

          সে অশ্রু উজ্জ্বল কি না হীরার মতন?

আমার এ গান তোরে যখন শুনাই

নিন্দা বা প্রশংসা আমি কিছু নাহি চাই--

                   যে হৃদি দিয়েছি তোরে

          তাই তোরে দেখাবারে চাই,

          তারি ভাষা বুঝাবারে চাই,

          তারি ব্যথা জানাবারে চাই,

                   আর কিবা চাই?

          সেই হৃদি দেখিলি যখন,

          তারি ভাষা বুঝিলি যখন,

          তারি ব্যথা জানিলি যখন

  তখন একটি বিন্দু অশ্রুবারি চাই!

          (আর কিবা চাই! )

          আয় সখি কাছে মোর আয়,

          কথা এক শুধাব তোমায়--

  এত গান শুনালেম এত অনুরাগে

          কথা তার বুকে কি লো লাগে?

          একটি নিশ্বাস কি লো জাগে?

  কথা শুধু শুনিয়া কি যাস?

          ভালো মন্দ বুঝিস কেবল?

          প্রাণের ভিতর হতে

          উঠে না একটি অশ্রুজল?

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পান্থ
Verses
শুধায়ো না মোরে তুমি মুক্তি কোথা, মুক্তি কারে কই,
                   আমি তো সাধক নই, আমি গুরু নই।
                   আমি কবি, আছি
                   ধরণীর অতি কাছাকাছি,
                              এ পারের খেয়ার ঘাটায়।
                   সম্মুখে প্রাণের নদী জোয়ার-ভাঁটায়
                   নিত্য বহে নিয়ে ছায়া আলো,
                        মন্দ ভালো,
ভেসে-যাওয়া কত কী যে, ভুলে-যাওয়া কত রাশি রাশি
                        লাভক্ষতি কান্নাহাসি--
           এক তীর গড়ি তোলে অন্য তীর ভাঙিয়া ভাঙিয়া;
           সেই প্রবাহের 'পরে উষা ওঠে রাঙিয়া রাঙিয়া
           পড়ে চন্দ্রালোকরেখা জননীর অঙ্গুলির মতো;
                        কৃষ্ণরাতে তারা যত
           জপ করে ধ্যানমন্ত্র; অস্তসূর্য রক্তিম উত্তরী
           বুলাইয়া চলে যায়, সে তরঙ্গে মাধবীমঞ্জরি
                         ভাসায় মাধুরীডালি,
                         পাখি তার গান দেয় ঢালি।
               সে তরঙ্গনৃত্যছন্দে বিচিত্র ভঙ্গিতে
               চিত্ত যবে নৃত্য করে আপন সংগীতে
                         এ বিশ্বপ্রবাহে,
               সে ছন্দে বন্ধন মোর, মুক্তি মোর তাহে।
            রাখিতে চাহি না কিছু, আঁকড়িয়া চাহি না রহিতে,
                  ভাসিয়া চলিতে চাই সবার সহিতে
                  বিরহমিলনগ্রন্থি খুলিয়া খুলিয়া,
                  তরণীর পালখানি পলাতকা বাতাসে তুলিয়া।
    
                  হে মহাপথিক,
                  অবারিত তব দশদিক।
         তোমার মন্দির নাই, নাই স্বর্গধাম,
                নাইকো চরম পরিণাম;
                তীর্থ তব পদে পদে;
         চলিয়া তোমার সাথে মুক্তি পাই চলার সম্পদে,
                   চঞ্চলের নৃত্যে আর চঞ্চলের গানে,
                   চঞ্চলের সর্বভোলা দানেড্ড
                                      আঁধারে আলোকে,
         সৃজনের পর্বে পর্বে, প্রলয়ের পলকে পলকে।
আরো দেখুন
1
Verses
আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
রয়েছে কাতর ঘোর।
দুখশয্যায় করি জাগরণ
রজনী হয়েছে ভোর।
নবফুটন্ত ফুলকাননের
নব জাগ্রত শীতপবনের
সাথি হইবারে পারে নি আজিও
এ দেহ-হৃদয় মোর।
আজি মোর কাছে প্রভাত তোমার
করো গো আড়াল করো--
এ খেলা এ মেলা এ আলো এ গীত
আজি হেথা হতে হরো।
প্রভাত জগৎ হতে মোরে ছিঁড়ি
করুণ আঁধারে লহো মোরে ঘিরি,
উদাস হিয়ারে তুলিয়া বাঁধুক
তব স্নেহবাহুডোর।
আরো দেখুন
7
Verses
ALAS, I CANNOT stay in the house, and home has become no home to me, for the eternal Stranger calls, he is going along the road.
The sound of his footfall knocks at my breast; it pains me!
The wind is up, the sea is moaning.
I leave all my cares and doubts to follow the homeless tide, for the Stranger calls me, he is going along the road.
আরো দেখুন