গান-সমাপন (gaan samaapan)

    জনমিয়া এ সংসারে       কিছুই শিখি নি আর,

                  শুধু গাই গান।

    স্নেহময়ী মার কাছে       শৈশবে শিখিয়াছিনু।

                 দু-একটি তান।

                 শুধু জানি তাই,

            দিবানিশি তাই শুধু গাই।

    শতছিদ্রময় এই             হৃদয়-বাঁশিটি লয়ে।

                 বাজাই সতত--

    দূঃখের কঠোর স্বর        রাগিনী হইয়া যায়,

                 মৃদূল নিশ্বাসে পরিণত।

    আঁধার জলদ যেন          ইন্দ্রধনু হয়ে যায়।

                 ভুলে যাই সকল যাতনা।

                 ভালো যদি না লাগে সে গান

                 ভালো সখা, তাও গাহিব না।

    এমন পণ্ডিত কত          রয়েছেন শত শত

                 এ সংসারতলে,

    আকাশের দৈতাবালা      উন্মাদিনী চপলারে

        বেঁধে রাখে দাসত্বের লোহার শিকলে।

    আকাশ ধরিয়া হাতে       নক্ষত্র-অক্ষর দেখি

                 গ্রন্থ পাঠ করিছেন তাঁরা,

    জ্ঞানের বন্ধন যত           ছিন্ন করে দিতেছেন

            ভাঙি ফেলি অতীতের কারা।

            আমি তার কিছুই করি না,

            আমি তার কিছুই জানি না।

            এমন মহান্‌ এ সংসারে

            জ্ঞানরত্নরাশির মাঝারে

            আমি দীন শুধু গান গাই,

            তোমাদের মুখপানে চাই।

            ভালো যদি না লাগে সে গান

            ভালো সখা, তাও গাহিব না।

বড়ো ভয় হয়, পাছে     কেহই না দেখে তারে

            যে জন কিছুই শেখে নাই।

            ওগো সখা, ভয়ে ভয়ে তাই

            যাহা জানি সেই গান গাই,

            তোমাদের মুখপানে চাই।

    শ্রান্ত দেহ হীনবল,               নয়নে পড়িছে জল,

                 রক্ত ঝরে চরণে আমার,

    নিশ্বাস বহিছে বেগে,             হৃদয়-বাঁশিটি মম

                 বাজে না বাজে না বুঝি আর।

    দিন গেল, সন্ধ্যা গেল,    কেহ দেখিলে না চেয়ে।

                 যত গান গাই।

                 বুঝি কারো অবসর নাই।

                 বুঝি কারো ভালো নাহি লাগে--

                 ভালো সখা, আর গাহিব না।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বিদেশী ফুলের গুচ্ছ - ২
Verses
সারাদিন গিয়েছিনু বনে
ফুলগুলি তুলেছি যতনে।
    প্রাতে মধুপানে রত
    মুগ্ধ মধুপের মতো
গান গাহিয়াছি আনমনে।
এখন চাহিয়া দেখি, হায়,
ফুলগুলি শুকায় শুকায়।
   যত চাপিলাম মুঠি
   পাপড়িগুলি গেল টুটি--
কান্না ওঠে, গান থেমে যায়।
কী বলিছ সখা হে আমার--
ফুল নিতে যাব কি আবার।
    থাক্‌ বঁধু, থাক্‌ থাক্‌,
     আর কেহ যায় যাক,
আমি তো যাব না কভু আর।
শ্রান্ত এ হৃদয় অতি দীন,
পরান হয়েছে বলহীন।
   ফুলগুলি মুঠা ভরি
    মুঠায় রহিবে মরি,
আমি না মরিব যত দিন।
আরো দেখুন
65
Verses
THE BLUE OF the sky longs for the earth's green,
the wind between them sighs, 'Alas.'
আরো দেখুন
24
Verses
হে নিস্তব্ধ গিরিরাজ, অভ্রভেদী তোমার সংগীত
তরঙ্গিয়া চলিয়াছে অনুদাত্ত উদাত্ত স্বরিত
প্রভাতের দ্বার হতে সন্ধ্যার পশ্চিমনীড়-পানে
দুর্গম দুরূহ পথে কী জানি কী বাণীর সন্ধানে!
দুঃসাধ্য উচ্ছ্বাস তব শেষ প্রান্তে উঠি আপনার
সহসা মুহূর্তে যেন হারায়ে ফেলেছে কণ্ঠ তার,
ভুলিয়া গিয়াছে সব সুর -- সামগীত শব্দহারা
নিয়ত চাহিয়া শূন্যে বরষিছে নির্ঝরিণীধারা।
হে গিরি,যৌবন তব যে দুর্দম অগ্নিতাপবেগে
আপনারে উৎসারিয়া মরিতে চাহিয়াছিল মেঘে
সে তাপ হারায়ে গেছে, সে প্রচণ্ড গতি অবসান --
নিরুদ্দেশ চেষ্টা তব হয়ে গেছে প্রাচীন পাষাণ।
পেয়েছ আপন সীমা, তাই আজি মৌন শান্ত হিয়া
সীমাবিহীনের মাঝে আপনারে দিয়েছ সঁপিয়া।
আরো দেখুন