মহাভারত।  মনুসংহিতা (mahabharat manusamhita)

                 ১

প্রহরিষ্যন্‌ প্রিয়ং ব্রূয়াৎ

        প্রহৃত্যাপি প্রিয়োত্তরম্॥

অপি চাস্য শিরশ্ছিত্ত্বা

        রুদ্যাৎ শোচেৎ তথাপি চ॥ [১]

                   --মহাভারত, আদিপর্ব ১৪০| ৫৬

 

                 ১

মারিতে মারিতে কহিবে মিষ্ট,

     মারিয়া কহিবে আরো।

মাথাটা কাটিয়া কাঁদিয়া উঠিবে

     যতটা উচ্চে পারো॥

 

                 ২

সুখং বা যদি বা দুঃখং

     প্রিয়ং বা যদি বাপ্রিয়ম্‌।

প্রাপ্তং প্রাপ্তমুপাসীত

     হৃদয়েনাপরাজিতঃ॥

                 --মহাভারত, শান্তিপর্ব ১৭৪|৩৯

 

                 ২

সুখ বা হোক দুখ বা হোক,

     প্রিয় বা অপ্রিয়,

অপরাজিত হৃদয়ে সব

     বরণ করিয়া নিয়ো॥

 

         পাঠান্তর

সুখ হোক দুঃখ হোক,

     প্রিয় হোক অথবা অপ্রিয়,

যা পাও অপরাজিত

     হৃদয়ে বহন করি নিয়ো॥

 

         পাঠান্তর

আসুক সুখ বা দুঃখ,

     প্রিয় বা অপ্রিয়,

বিনা পরাজয়ে তারে

     বরণ করিয়ো॥

 

                 ৩

নাধর্মশ্চরিতো লোকে সদ্যঃ ফলতি গৌরিব।

শনৈরাবর্তমানস্তু কর্তুর্মুলানি কৃন্ততি॥

যদি নাত্মনি পুত্রেষু ন চেৎ পুত্রেষু নপ্তৃষু।

ন ত্বেব তু কৃতোহধর্মঃ কর্তুর্ভবতি নিষ্ফলঃ॥

অধর্মেণৈধতে তাবৎ ততো ভদ্রাণি পশ্যতি।

ততঃ সপত্নাঞ্জয়তি সমূলস্তু বিনশ্যতি॥

                    --মনুসংহিতা, ৪|১৭২-৭৪

 

                    ৩

গাভী দুহিলেই দুগ্ধ পাই তো সদ্যই,

কিন্তু অধর্মের ফল মেলে না অদ্যই।

জানি তার আবর্তন অতি ধীরে ধীরে

সমূলে ছেদন করে অধর্মকারীরে॥

আপনিও ফল তার নাহি পায় যদি,

পুত্র বা পৌত্রেও তাহা ফলে নিরবধি।

এ কথা নিশ্চিত জেনো অধর্ম যে করে

নিষ্ফল হয় না কভু কালে কালান্তরে॥

আপাতত বাড়ে লোক অধর্মের দ্বারা,

অধর্মেই আপনার ভালো দেখে তারা।

এ পথেই শত্রুদের পরাজয়২করে,

শেষে কিন্তু একদিন সমূলেই মরে॥ ৩

 

টীকা :

১  সুভাষিতরত্নভাণ্ডাগার-ধৃত পাঠ। মহাভারতের প্রচলিত পাঠ--

                 প্রহরিষ্যন্‌ প্রিয়ং ব্রূয়াৎ প্রহরন্নপি ভারত।

                 প্রহৃত্য চ কৃপায়িত শোচেত চ রুদেত চ॥

২ পাঠান্তর : পরাস্ত

৩ শেষ ছত্র-দুটির পাঠান্তর--

                 অধর্মেই শত্রুদের করে পরাজয়

                 শেষে কিন্তু সমূলে বিনাশপ্রাপ্ত হয়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দোসর
Verses
   দোসর আমার, দোসর ওগো, কোথা থেকে
   কোন্‌ শিশুকাল হতে আমায় গেলে ডেকে।
       তাই তো আমি চিরজনম একলা থাকি,
সকল বাঁধন টুটল আমার, একটি কেবল রইল বাকি --
      সেই তো তোমার ডাকার বাঁধন, অলখ ডোরে
                    দিনে দিনে বাঁধল মোরে।
     দোসর ওগো, দোসর আমার, সে ডাক তব
     কত ভাষায় কয় যে কথা নব নব।
           চমকে উঠে ছুটি যে তাই বাতায়নে,
সকল কাজে বাধা পড়ে, বসে থাকি আপন-মনে--
           পারের পাখি আকাশে ধায় উধাও গানে
                          চেয়ে থাকি তাহার পানে।
      দোসর আমার,দোসর ওগো, যে বাতাসে
       বসন্ত তার পুলক জাগায় ঘাসে ঘাসে,
          ফুল-ফোটানো তোমার লিপি সেই কি আনে।
গুঞ্জরিয়া মর্মরিয়া কী বলে যায় কানে কানে,
           কে যেন তা বোঝে আমার বক্ষতলে,
                     ভাসে নয়ন অশ্রুজলে।
        দোসর ওগো, দোসর আমার, কোন্‌ সুদূরে
         ঘরছাড়া মোর ভাব্‌না-বাউল বেড়ায় ঘুরে।
            তারে যখন শুধাই, সে তো কয় না কথা,
     নিয়ে আসে স্তব্ধ গভীর নীলাম্বরের নীরবতা।
              একতারা তার বাজায় কভু গুন্‌গুনিয়ে,
                         রাত কেটে যায় তাই শুনিয়ে।
          দোসর ওগো, দোসর আমার, উঠল হাওয়া--
           এবার তবে হোক আমাদের তরী বাওয়া।
                দিনে দিনে পূর্ণ হল ব্যথায় বোঝা,
     তীরে তীরে ভাঙন লাগে, মিথ্যে কিসের বাসা খোঁজা।
                 একে একে সকল রশি গেছে খুলে,
                    ভাসিয়ে এবার দাও অকূলে।
          দোসর ওগো, দোসর আমার, দাও-না দেখা--
           সময় হল, একার সাথে মিলুক একা।
           নিবিড় নীরব অন্ধকারে রাতের বেলায়
     অনেক দিনের দূরের ডাকা পূর্ণ করো কাছের খেলায়--
           তোমায় আমায় নতুন পালা হোক-না এবার
                        হাতে হাতে দেবার নেবার।
আরো দেখুন
114
Verses
THE ROAD is lonely in its crowd for it is not loved.
আরো দেখুন
27
Verses
দেহে আর মনে প্রাণে হয়ে একাকার
একি অপরূপ লীলা এ অঙ্গে আমার!
একি জ্যোতি, একি ব্যোম দীপ্ত দীপ-জ্বালা
দিন আর রজনীর চিরনাট্যশালা!
একি শ্যাম বসুন্ধরা, সমুদ্রে চঞ্চল,
পর্বতে কঠিন, তরুপল্লবে কোমল,
অরণ্যে আঁধার! একি বিচিত্র বিশাল
অবিশ্রাম রচিতেছে সৃজনের জাল
আমার ইন্দ্রিয়যন্ত্রে ইন্দ্রজালবৎ!
প্রত্যেক প্রাণীর মাঝে প্রকাণ্ড জগৎ।
তোমারি মিলনশয্যা, হে মোর রাজন্‌,
ক্ষুদ্র এ আমার মাঝে অনন্ত আসন
অসীম বিচিত্রকান্ত। ওগো বিশ্বভূপ,
দেহে মনে প্রাণে আমি একি অপরূপ!
আরো দেখুন