২৬ (amar kirtire ami kori na biswas)

আমার কীর্তিরে আমি করি না বিশ্বাস।

জানি, কালসিন্ধু তারে

নিয়ত তরঙ্গঘাতে

দিনে দিনে দিবে লুপ্ত করি।

আমার বিশ্বাস আপনারে।

দুই বেলা সেই পাত্র ভরি

এ বিশ্বের নিত্যসুধা

করিয়াছি পান।

প্রতি মুহূর্তের ভালোবাসা

তার মাঝে হয়েছে সঞ্চিত।

দুঃখভারে দীর্ণ করে নাই,

কালো করে নাই ধূলি

শিল্পেরে তাহার।

আমি জানি, যাব যবে

সংসারের রঙ্গভূমি ছাড়ি,

সাক্ষ্য দেবে পুষ্পবন ঋতুতে ঋতুতে

এ বিশ্বেরে ভালোবাসিয়াছি।

এ ভালোবাসাই সত্য, এ জন্মের দান।

বিদায় নেবার কালে

এ সত্য অম্লান হয়ে মৃত্যুরে করিবে অস্বীকার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভোতনমোহন স্বপ্ন দেখেন
Verses
ভোতনমোহন স্বপ্ন দেখেন, চড়েছেন চৌঘুড়ি।
মোচার খোলার গাড়িতে তাঁর ব্যাঙ দিয়েছেন জুড়ি।
পথ দেখালো মাছরাঙাটায়,    দেখল এসে চিংড়িঘাটায়--
ঝুম্‌কো ফুলের বোঝাই নিয়ে মোচার খোলা ভাসে।
খোকনবাবু বিষম খুশি খিল্‌খিলিয়ে হাসে।
আরো দেখুন
২৬
Verses
২৬
তারার দীপ জ্বালেন যিনি
            গগনতলে
থাকেন চেয়ে ধরার দীপ
            কখন জ্বলে॥  
আরো দেখুন