ভাবীকাল (bhabikal)

           ক্ষমা কোরো, যদি গর্বভরে

মনে মনে ছবি দেখি -- মোর কাব্যখানি লয়ে করে

       দূর ভাবী শতাব্দীর অয়ি সপ্তদশী

       একেলা পড়িছ তব বাতায়নে বসি।

                আকাশেতে শশী

ছন্দের ভরিয়া রন্ধ্র ঢালিছে গভীর নীরবতা

       কথার অতীত সুরে পূর্ণ করি কথা;

           হয়তো উঠিছে বক্ষ নেচে --

       হয়তো ভাবিছ,"যদি থাকিত সে বেঁচে,

            আমারে বাসিত বুঝি ভালো।'

হয়তো বলিছ মনে,"সে নাহি আসিবে আর কভু,

                তারি লাগি তবু

মোর বাতায়নতলে আজ রাত্রে জ্বালিলাম আলো।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

6
Verses
অসীম শূন্যে একা
      অবাক্‌ চক্ষু
            দূর-রহস্য-দেখা।
আরো দেখুন
14
Verses
THE MYSTERY of creation is like the darkness of nightit is great. Delusions of knowledge are like the fog of the morning.
আরো দেখুন
11
Verses
কালের প্রবল আবর্তে প্রতিহত
ফেনপুঞ্জের মতো,
আলোকে আঁধারে রঞ্জিত এই মায়া,
অদেহ ধরিল কায়া।
সত্তা আমার,জানি না, সে কোথা হতে
হল উত্থিত নিত্যধাবিত স্রোতে।
সহসা অভাবনীয়
অদৃশ্য এক আরম্ভ-মাঝে কেন্দ্র রচিল স্বীয়।
বিশ্বসত্তা মাঝখানে দিল উঁকি,
এ কৌতুকের পশ্চাতে আছে জানি না কে কৌতুকী।
ক্ষণিকারে নিয়ে অসীমের এই খেলা,
নববিকাশের সাথে গেঁথে দেয় শেষ-বিনাশের হেলা,
আলোকে কালের মৃদঙ্গ উঠে বেজে,
গোপনে ক্ষণিকা দেখা দিতে আসে মুখ-ঢাকা বধূ সেজে,
গলায় পরিয়া হার
বুদ্‌বুদ্‌ মণিকার।
সৃষ্টির মাঝে আসন করে সে লাভ,
অনন্ত তারে অন্তসীমায় জানায় অবির্ভাব।
আরো দেখুন