বেঠিক পথের পথিক (bethik pother pothik)

বেঠিক পথের পথিক আমার

      অচিন সে জন রে।

চকিত চলার ক্কচিৎ হাওয়ায়

      মন কেমন করে।

নবীন চিকন অশথ-পাতায়

আলোর চমক কানন মাতায়,

যে রূপ জাগায় চোখের আগায়

      কিসের স্বপন সে।

কী চাই, কী চাই, বচন না পাই

      মনের মতন রে।

 

অচিন বেদন আমার ভাষায়

      মিশায় যখন রে

আপন গানের গভীর নেশায়

      মন কেমন করে।

তরল চোখের তিমির-তারায়

যখন আমার পরান হারায়

বাজায় সেতার সেই অচেনার

      মায়ার স্বপন যে।

কী চাই, কী চাই, সুর যে না পাই

      মনের মতন রে।

 

হেলায় খেলায় কোন্‌ অবেলায়

      হঠাৎ মিলন রে।

সুখের দুখের দুয়ের মেলায়

      মন কেমন করে।

বঁধুর বাহুর মধুর পরশ

কায়ায় জাগায় মায়ার হরষ,

তাহার মাঝার সেই অচেনার

      চপল স্বপন যে।

কী চাই, কী চাই, বাঁধন না পাই

      মনের মতন রে।

 

প্রিয়ার হিয়ার ছায়ায় মিলায়

      অচিন সে জন যে।

ছুঁই কি না ছুঁই বুঝি না কিছুই

      মন কেমন করে।

চরণে তাহার পরান বুলায়

অরূপ দোলায় রূপেরে দুলাই;

আঁখির দেখায় আঁচল ঠেকায়

      অধরা স্বপন যে।

চেনা অচেনায় মিলন ঘটায়

      মনের মতন রে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তিনকড়ি। তোল্‌পাড়িয়ে উঠল পাড়া
Verses
তিনকড়ি। তোল্‌পাড়িয়ে উঠল পাড়া,
            তবু কর্তা দেন না সাড়া!     জাগুন শিগ্‌গির জাগুন্‌।
  কর্তা।    এলারামের ঘড়িটা যে
            চুপ রয়েছে, কই সে বাজে--
তিনকড়ি।     ঘড়ি পরে বাজবে, এখন      ঘরে লাগল আগুন।
  কর্তা।    অসময়ে জাগলে পরে
            ভীষণ আমার মাথা ধরে--
তিনকড়ি।     জানলাটা ঐ উঠল জ্বলে,      ঊর্ধ্বশ্বাসে ভাগুন।
  কর্তা।    বড্ড জ্বালায় তিনকড়িটা--
তিনকড়ি।     জ্বলে যে ছাই হল ভিটা,
            ফুটপাথে ঐ বাকি ঘুমটা          শেষ করতে লাগুন।
আরো দেখুন
45
Verses
HE HAS made his weapons his gods.
When his weapons win he is defeated himself.
আরো দেখুন
197
Verses
BY TOUCHING you may kill, by keeping away you may possess.
আরো দেখুন