কালান্তর (kalantor)

তোমার ঘরের সিঁড়ি বেয়ে

             যতই আমি নাবছি।

আমায় মনে আছে কি না

             ভয়ে ভয়ে ভাবছি।

কথা পাড়তে গিয়ে দেখি,

             হাই তুললে দুটো;

বললে উসুখুসু করে,

             "কোথায় গেল নুটো।"

ডেকে তারে বলে দিলে,

             "ড্রাইভারকে বলিস,

আজকে সন্ধ্যা নটার সময়

             যাব মেট্রোপলিস।"

কুকুরছানার ল্যাজটা ধরে

             করলে নাড়াচাড়া;

বললে আমায়, "ক্ষমা করো,

             যাবার আছে তাড়া।"

তখন পষ্ট বোঝা গেল,

             নেই মনে আর নেই।

আরেকটা দিন এসেছিল

             একটা শুভক্ষণেই--

মুখের পানে চাইতে তখন,

             চোখে রইত মিষ্টি;

কুকুরছানার ল্যাজের দিকে

             পড়ত নাকো দৃষ্টি।

সেই সেদিনের সহজ রঙটা

             কোথায় গেল ভাসি;

লাগল নতুন দিনের ঠোঁটে

             রুজ-মাখানো হাসি।

বটসুদ্ধ পা-দুখানা

             তুলে দিলে সোফায়;

ঘাড় বেঁকিয়ে ঠেসেঠুসে

             ঘা লাগালে খোঁপায়।

আজকে তুমি শুকনো ডাঙায়

             হালফ্যাশানের কূলে,

ঘাটে নেমে চমকে উঠি

             এই কথাটাই ভুলে।

এবার বিদায় নেওয়াই ভালো,

             সময় হল যাবার--

ভুলেছ যে ভুলব যখন

             আসব ফিরে আবার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

82
Verses
বিপুল প্রস্তরপিণ্ড ভূস্তরের কণ্ঠ রুদ্ধ করি
ছিল যুগে যুগান্তরে অর্থহীন দিবা বিভাবরী।
দীর্ঘ তপস্যার পরে ভাঙাইল প্রথম কুসুম
          ধরণীর বাণীহারা ঘুম।
আরো দেখুন
46
Verses
কল্যাণীয় জয়ন্ত
          তোমার নামের সাথে
                জড়িত জয়ের আশীর্বাদ
          তোমার জীবন মাঝে
                পাও জয়লক্ষ্মীর প্রসাদ।
আরো দেখুন
সে যে পাশে এসে বসেছিল
Verses
সে যে       পাশে এসে বসেছিল
                    তবু জাগি নি।
              কী ঘুম তোরে পেয়েছিল
                    হতভাগিনী।
              এসেছিল নীরব রাতে
              বীণাখানি ছিল হাতে,
              স্বপনমাঝে বাজিয়ে গেল
                    গভীর রাগিণী।
                           জেগে দেখি দখিন-হাওয়া
                                  পাগল করিয়া
                           গন্ধ তাহার ভেসে বেড়ায়
                                  আঁধার ভরিয়া।
                           কেন আমার রজনী যায়--
                           কাছে পেয়ে কাছে না পায়
                           কেন গো তার মালার পরশ
                                  বুকে লাগি নি।
আরো দেখুন