বিস্ময় (bismoy)

আবার জাগিনু আমি। রাত্রি হল ক্ষয়।

পাপড়ি মেলিল বিশ্ব। এই তো বিস্ময়

অন্তহীন।

           ডুবে গেছে কত মহাদেশ,

নিবে গেছে কত তারা, হয়েছে নিঃশেষ

কত যুগ যুগান্তর। বিশ্বজয়ী বীর

নিজেরে বিলুপ্ত করি শুধু কাহিনীর

বাক্যপ্রান্তে আছে ছায়াপ্রায়। কত জাতি

কীর্তিস্তম্ভ রক্তপঙ্কে তুলেছিল গাঁথি

মিটাতে ধূলির মহাক্ষুধা। সে-বিরাট

ধ্বংসধারা-মাঝে আজি আমার ললাট

পেল অরুণের টিকা আরো একদিন

নিদ্রাশেষে, এই তো বিস্ময় অন্তহীন।

আজ আমি নিখিলের জ্যোতিষ্কসভাতে

রয়েছি দাঁড়ায়ে। আছি হিমাদ্রির সাথে

আছি সপ্তর্ষির সাথে, আছি যেথা সমুদ্রের

তরঙ্গে ভঙ্গিয়া উঠে উন্মত্ত রুদ্রের

অট্টহাস্যে নাট্যলীলা। এ বনস্পতির

বল্কলে স্বাক্ষর আছে বহু শতাব্দীর,

কত রাজমুকুটেরে দেখিল খসিতে।

তারি ছায়াতলে আমি পেয়েছি বসিতে

আরো একদিন --

           জানি এ দিনের মাঝে

কালের অদৃশ্য চক্র শব্দহীন বাজে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

162
Verses
LOVE! WHEN you come with the burning lamp of pain in your hand, I can see your face and know you as bliss.
আরো দেখুন
আমার পাচকবর গদাধর মিশ্র
Verses
       আমার পাচকবর গদাধর মিশ্র,
       তারি ঘরে দেখি মোর কুন্তলবৃষ্য।
            কহিনু তাহারে ডেকে,--
            'এ শিশিটা এনেছে কে,
       শোভন করিতে চাও হেঁশেলের দৃশ্য?'
            সে কহিল, 'বরিষার
            এই ঋতু; সরিষার
            কহে, 'কাঠমুণ্ডার
            নেপালের গুণ্ডার
    এই তেলে কেটে যায় জঠরের গ্রীষ্ম।
লোকমুখে শুনেছি তো, রাজা-গোলকুণ্ডার
    এই সাত্ত্বিক তেলে পূজার হবিষ্য।
         আমি আর তাঁরা সবে চরকের শিষ্য।'
আরো দেখুন
বঙ্গবাসীর প্রতি
Verses
আমায়      বোলো না গাহিতে বোলো না।
এ কি       শুধু হাসিখেলা, প্রমোদের মেলা
                   শুধু মিছে কথা ছলনা!
আমায়      বোলো না গাহিতে বোলো না।
এ যে        নয়নের জল, হতাশের শ্বাস,
            কলঙ্কের কথা, দরিদ্রের আশ,
এ যে        বুক-ফাটা দুখে গুমরিছে বুকে
                   গভীর মরমবেদনা।
এ কি        শুধু হাসিখেলা, প্রমোদের মেলা,
                   শুধু মিছে কথা ছলনা।
            এসেছি কি হেথা যশের কাঙালি
              কথা গেঁথে গেঁথে নিতে করতালি,
            মিছে কথা কয়ে মিছে যশ লয়ে
                   মিছে কাজে নিশিযাপনা।
            কে জাগিবে আজ, কে করিবে কাজ,
            কে ঘুচাতে চাহে জননীর লাজ--
            কাতরে কাঁদিবে, মা'র পায়ে দিবে
                   সকল প্রাণের কামনা।
এ কি        শুধু হাসিখেলা, প্রমোদের মেলা,
          শুধু মিছে কথা ছলনা!
আরো দেখুন