৬৯ (tari hosto hote niyo tobo dukkhobhar)

তাঁরি হস্ত হতে নিয়ো তব দুঃখভার,

হে দুঃখী, হে দীনহীন। দীনতা তোমার

ধরিবে ঐশ্বর্যদীপ্তি, যদি নত রহে

তাঁরি দ্বারে। আর কেহ নহে নহে নহে,

তিনি ছাড়া আর কেহ নাই ত্রিসংসারে

যার কাছে তব শির লুটাইতে পারে।

পিতৃরূপে রয়েছেন তিনি, পিতৃ-মাঝে

নমি তাঁরে। তাঁহারি দক্ষিণ হস্ত রাজে

ন্যায়দন্ড-'পরে, নতশিরে লই তুলি

তাহার শাসন। তাঁরি চরণ-অঙ্গুলি

আছে মহত্ত্বের 'পরে, মহতের দ্বারে

আপনারে নম্র ক'রে পূজা করি তাঁরে।

তাঁরি হস্তস্পর্শরূপে করি অনুভব

মস্তকে তুলিয়া লই দুঃখের গৌরব।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বিরহ
Verses
ধীরে ধীরে প্রভাত হল,           আঁধার মিলায়ে গেল
                   উষা হাসে কনকবরণী,
বকুল গাছের তলে                কুসুম রাশির পরে
                   বসিয়া পড়িল সে রমণী,
আঁখি দিয়া ঝরঝরে               অশ্রুবারি ঝ'রে পড়ে
                   ভেঙে যেতে চায় যেন বুক,
রাঙা রাঙা অধর দুটি              কেঁপে কেঁপে ওঠে কতো,
                   করতলে সকরুণ মুখ।
অরুণ আঁখির 'পরে,              অরুণের আভা পড়ে,
                   কেশপাশে অরুণ লুকায়,
দুই হাতে মুখ ঢাকে               কার নাম ধরে ডাকে
                   কেন তার সাড়া নাহি পায়।
বহিছে প্রভাত-বায়                আঁচলে লুটিয়ে যায়,
                   মাথায় ঝরিয়ে পড়ে ফুল,
ডালপালা দোলে ধীরে             কাননে সরসীতীরে
                   ফুটে ওঠে মল্লিকা মুকুল।
পা দুখানি ছড়াইয়া                 পুরবের পানে চেয়ে
                   ললিতে প্রাণের গান গায়
গাহিতে গাহিতে গান,             সব যেন অবসান
                   যেন সব-কিছু ভুলে যায়।
প্রাণ যেন গানে মিশে,             অনন্ত আকাশ-মাঝে
                   উদাসী হইয়ে চ'লে যায়,
ব'সে ব'সে শুধু গান গায়।
আরো দেখুন
৭৩
Verses
৭৩    
ফুলগুলি যেন কথা,
     পাতাগুলি যেন চারি দিকে তার
               পুঞ্জিত নীরবতা॥        
আরো দেখুন
26
Verses
আজি হেরিতেছি আমি, হে হিমাদ্রি, গভীর নির্জনে
পাঠকের মতো তুমি বসে আছ অচল আসনে,
সনাতন পুঁথিখানি তুলিয়া লয়েছ অঙ্ক'পরে।
পাষাণের পত্রগুলি খুলিয়া গিয়াছে থরে থরে,
পড়িতেছ একমনে। ভাঙিল গড়িল কত দেশ,
গেল এল কত যুগ-- পড়া তব হইল না শেষ।
আলোকের দৃষ্টিপথে এই-যে সহস্র খোলা পাতা
ইহাতে কি লেখা আছে ভব-ভবানীর প্রেম-গাথা--
নিরাসক্ত নিরাকাঙক্ষ ধ্যানাতীত মহাযোগীশ্বর
কেমনে দিলেন ধরা সুকোমল দুর্বল সুন্দর
বাহুর করুণ আকর্ষণে - কিছু নাহি চাহি যাঁর
তিনি কেন চাহিলেন-- ভালোবাসিলেন নির্বিকার--
পরিলেন পরিণয়পাশ। এই-যে প্রেমের লীলা
ইহারই কাহিনী বহে হে শৈল, তোমার যত শিলা।
আরো দেখুন