৩৪ (kaare dur naahi kara jata kari daan)

কারে দূর নাহি কর। যত করি দান

তোমারে হৃদয় মন, তত হয় স্থান

সবারে লইতে প্রাণে। বিদ্বেষ যেখানে

দ্বার হতে কারেও তাড়ায় অপমানে

তুমি সেই সাথে যাও; যেথা অহংকার

ঘৃণাভরে ক্ষুদ্রজনে রুদ্ধ করে দ্বার

সেথা হতে ফির তুমি; ঈর্ষা চিত্তকোণে

বসি বসি ছিদ্র করে তোমারি আসনে

তপ্ত শূলে। তুমি থাক,যেথায় সবাই

সহজে খুঁজিয়া পায় নিজ নিজ ঠাঁই।

ক্ষুদ্র রাজা আসে যবে, ভৃত্য উচ্চরবে

হাঁকি কহে, "সরে যাও, দূরে যাও সবে।'

মহারাজ তুমি যবে এস, সেই সাথে

নিখিল জগৎ আসে তোমারি পশ্চাতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

চিরজনমের বেদনা
Verses
              চিরজনমের বেদনা,
ওহে        চিরজীবনের সাধনা।
                    তোমার আগুন উঠুক হে জ্বলে,
                    কৃপা করিয়ো না দুর্বল ব'লে,
                    যত তাপ পাই সহিবারে চাই,
                           পুড়ে হোক ছাই বাসনা।
অমোঘ যে ডাক সেই ডাক দাও
              আর দেরি কেন মিছে।
যা আছে বাঁধন বক্ষ জড়ায়ে
              ছিঁড়ে প'ড়ে যাক পিছে।
গরজি গরজি শঙ্খ তোমার
বাজিয়া বাজিয়া উঠুক এবার,
গর্ব টুটিয়া নিদ্রা ছুটিয়া
              জাগুক তীব্র চেতনা।
আরো দেখুন
12
Verses
আপনার মাঝে আমি করি অনুভব
পূর্ণতর আজি আমি। তোমার গৌরব
মুহূর্তে মিশায়ে তুমি দিয়েছ আমাতে।
ছোঁয়ায়ে দিয়েছ তুমি আপনার হাতে
মৃত্যুর পরশমণি আমার জীবনে।
উঠেছ আমার শোকযজ্ঞহুতাশনে
নবীন নির্মল মূর্তি; আজি তুমি, সতী,
ধরিয়াছ অনিন্দিত সতীত্বের জ্যোতি,
নাহি তাহে শোকদাহ, নাহি মলিনিমা--
ক্লান্তিহীন কল্যাণের বহিয়া মহিমা
নিঃশেষে মিশিয়া গেছ মোর চিত্ত-সনে।
তাই আজি অনুভব করি সর্বমনে--
মোর পুরুষের প্রাণ গিয়েছে বিস্তারি
নিত্য তাহে মিলি গিয়া মৃত্যুহীন নারী।
আরো দেখুন
86
Verses
আজ      জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
            বসন্তের এই মাতাল সমীরণে।
            যাব না গো যাব না যে,
            থাকব পড়ে ঘরের মাঝে,
  এই নিরালায় রব আপন কোণে।
  যাব না এই মাতাল সমীরণে।
  আমার এ ঘর বহু যতন ক'রে
  ধুতে হবে মুছতে হবে মোরে।
            আমারে যে জাগতে হবে,
            কী জানি সে আসবে কবে
  যদি আমায় পড়ে তাহার মনে।
  যাব না এই মাতাল সমীরণে।
আরো দেখুন