৫৭ (he sokol ishworer porom ishwor)

হে সকল ঈশ্বরের পরম ঈশ্বর,

তপোবনতরুচ্ছায়ে মেঘমন্দ্রস্বর

ঘোষণা করিয়াছিল সবার উপরে

অগ্নিতে, জলেতে, এই বিশ্বচরাচরে,

বনস্পতি ওষধিতে এক দেবতার

অখন্ড অক্ষয় ঐক্য। সে বাক্য উদার

এই ভারতেরি।

যাঁরা সবল স্বাধীন

নির্ভয় সরলপ্রাণ, বন্ধনবিহীন

সদর্পে ফিরিয়াছেন বীর্যজ্যোতিষ্মান

লঙ্ঘিয়া অরণ্য নদী পর্বত পাষাণ

তাঁরা এক মহান বিপুল সত্য-পথে

তোমারে লভিয়াছেন নিখিল জগতে।

কোনোখানে না মানিয়া আত্মার নিষেধ

সবলে সমস্ত বিশ্ব করেছেন ভেদ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

111
Verses
LET NOT MY love be a burden on you, my friend,
know that it pays itself.
আরো দেখুন
69
Verses
THE SAME stream of life that runs through my veins night and day runs through the world and dances in rhythmic measures.
It is the same life that shoots in joy through the dust of the earth in numberless blades of grass and breaks into tumultuous waves of leaves and flowers.
It is the same life that is rocked in the ocean-cradle of birth and of death, in ebb and in flow.
I feel my limbs are made glorious by the touch of this world of life. And my pride is from the life-throb of ages dancing in my blood this moment.
আরো দেখুন
43
Verses
        সাঙ্গ হয়েছে রণ।
অনেক যুঝিয়া      অনেক খুঁজিয়া
        শেষ হল আয়োজন।
        তুমি এসো এসো নারী,
        আনো তব হেমঝারি।
ধুয়ে-মুছে দাও ধূলির চিহ্ন,
জোড়া দিয়ে দাও ভগ্ন-ছিন্ন,
সুন্দর করো সার্থক করো
        পুঞ্জিত আয়োজন।
        এসো সুন্দরী নারী,
        শিরে লয়ে হেমঝারি।
        হাটে আর নাই কেহ।
শেষ করে খেলা     ছেড়ে এনু মেলা,
        গ্রামে গড়িলাম গেহ।
        তুমি এসো এসো নারী,
        আনো গো তীর্থবারি।
স্নিগ্ধহসিত বদন-ইন্দু,
সিঁথায় আঁকিয়া সিঁদুর-বিন্দু
মঙ্গল করো সার্থক করো
        শূন্য এ মোর গেহ।
        এসো কল্যাণী নারী,
        বহিয়া তীর্থবারি।
        বেলা কত যায় বেড়ে।
কেহ নাহি চাহে      খররবিদাহে
        পরবাসী পথিকেরে।
        তুমি এসো এসো নারী,
        আনো তব সুধাবারি।
বাজাও তোমার নিষ্কলঙ্ক
শত-চাঁদে-গড়া শোভন শঙ্খ,
বরণ করিয়া সার্থক করো
     পরবাসী পথিকেরে।
     আনন্দময়ী নারী,
     আনো তব সুধাবারি।
     স্রোতে যে ভাসিল ভেলা।
এবারের মতো    দিন হল গত
     এল বিদায়ের বেলা।
     তুমি এসো এসো নারী,
     আনো গো অশ্রুবারি।
তোমার সজল কাতর দৃষ্টি
পথে করে দিক করুণাবৃষ্টি,
ব্যাকুল বাহুর পরশে ধন্য
      হোক বিদায়ের বেলা।
      অয়ি বিষাদিনী নারী,
      আনো গো অশ্রুবারি।
      আঁধার নিশীথরাতি।
গৃহ নির্জন,       শূন্য শয়ন,
     জ্বলিছে পূজার বাতি।
     তুমি এসো এসো নারী,
     আনো তর্পণবারি।
অবারিত করি ব্যথিত বক্ষ
খোলো হৃদয়ের গোপন কক্ষ,
এলো-কেশপাশে শুভ্র-বসনে
     জ্বালাও পূজার বাতি।
     এসো তাপসিনী নারী,
     আনো তর্পণবারি।
আরো দেখুন