ভুল-ভাঙা (bhul bhanga)

বুঝেছি আমার নিশার স্বপন

                হয়েছে ভোর।

        মালা ছিল, তার ফুলগুলি গেছে,

                রয়েছে ডোর।

        নেই আর সেই চুপি-চুপি চাওয়া,

        ধীরে কাছে এসে ফিরে ফিরে যাওয়া--

        চেয়ে আছে আঁখি, নাই ও আঁখিতে

                প্রেমের ঘোর।

        বাহুলতা শুধু বন্ধনপাশ

                বাহুতে মোর।

        হাসিটুকু আর পড়ে না তো ধরা

                অধরকোণে,

        আপনারে আর চাহ না লুকাতে

                আপন মনে।

        স্বর শুনে আর উতলা হৃদয়

        উথলি উঠে না সারা দেহময়,

        গান শুনে আর ভাসে না নয়নে

                নয়নলোর।

        আঁখিজলরেখা ঢাকিতে চাহে না

                শরম চোর।

বসন্ত নাহি এ ধরায় আর

                আগের মতো,

        জ্যোৎস্নাযামিনী যৌবনহারা

                জীবনহত।

        আর বুঝি কেহ বাজায় না বীণা,

        কে জানে কাননে ফুল ফোটে কি না--

        কে জানে সে ফুল তোলে কি না কেউ

                ভরি আঁচোর।

        কে জানে সে ফুলে মালা গাঁথে কি না

                সারা প্রহর।

        বাঁশি বেজেছিল, ধরা দিনু যেই

                থামিল বাঁশি--

        এখন কেবল চরণে শিকল

                কঠিন ফাঁসি।

        মধু নিশা গেছে, স্মৃতি তারি আজ

        মর্মে মর্মে হানিতেছে লাজ--

        সুখ গেছে, আছে সুখের ছলনা

                হৃদয়ে তোর।

        প্রেম গেছে, শুধু আছে প্রাণপণ

                মিছে আদর।

        কতই না জানি জেগেছ রজনী

                করুণ দুখে,

        সদয় নয়নে চেয়েছ আমার

                মলিন মুখে।

পরদুখভার সহে নাকো আর,

        লতায়ে পড়িছে দেহ সুকুমার--

        তবু আসি আমি পাষাণ হৃদয়

                বড়ো কঠোর।

        ঘুমাও, ঘুমাও, আঁখি ঢুলে আসে

                ঘুমে কাতর।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পরবেশ
Verses
কে তুমি ফিরিছ পরি প্রভুদের সাজ।
ছদ্মবেশে বাড়ে না কি চতুর্গুণ লাজ!
পরবস্ত্র অঙ্গে তব হয়ে অধিষ্ঠান
তোমারেই করিছে না নিত্য অপমান?
বলিছে না, "ওরে দীন, যত্নে মোরে ধরো,
তোমার চর্মের চেয়ে আমি শ্রেষ্ঠতর?"
চিত্তে যদি নাহি থাকে আপন সম্মান,
পৃষ্ঠে তবে কালো বস্ত্র কলঙ্কনিশান।
ওই তুচ্ছ টুপিখানা চড়ি তব শিরে
ধিক্কার দিতেছে না কি তব স্বজাতিরে।
বলিতেছে, "যে মস্তক আছে মোর পায়
হীনতা ঘুচেছে তার আমারি কৃপায়।"
সর্বাঙ্গে লাঞ্ছনা বহি এ কী অহংকার!
ওর কাছে জীর্ণ চীর জেনো অলংকার।
আরো দেখুন
123
Verses
নববর্ষ এল আজি
       দুর্যোগের ঘন অন্ধকারে;
আনে নি আশার বাণী,
       দেবে না সে করুণ প্রশ্রয়।
প্রতিকূল ভাগ্য আসে
       হিংস্র বিভীষিকার আকারে;
তখনি সে অকল্যাণ
       যখনি তাহারে করি ভয়।
যে জীবন বহিয়াছি
       পূর্ণ মূল্যে আজ হোক কেনা;
দুর্দিনে নির্ভীক বীর্যে
       শোধ করি তার শেষ দেনা।
আরো দেখুন
খুদিরাম ক'সে টান
Verses
    খুদিরাম ক'সে টান
       দিল থেলো হুঁকোতে--
    গেল সারবান কিছু
       অন্তরে ঢুকোতে।
অবশেষে হাঁড়ি শেষ করি রসগোল্লার
রোদে বসে খুদুবাবু গান ধরে মোল্লার;
    বলে, 'এতখানি রস
       দেহ থেকে চুকোতে
    হবে তাকে ধোঁয়া দিয়ে
       সাত দিন শুকোতে।'
আরো দেখুন