আশঙ্কা (ashonka)

     কে জানে এ কি ভালো?

আকাশ-ভরা কিরণধারা

আছিল মোর তপন-তারা,

আজিকে শুধু একেলা তুমি

     আমার আঁখি-আলো--

     কে জানে এ কি ভালো?

কত-না শোভা, কত-না সুখ,

কত-না ছিল অমিয়-মুখ,

নিত্য-নব পুষ্পরাশি

     ফুটিত মোর দ্বারে--

ক্ষুদ্র আশা  ক্ষুদ্র স্নেহ

মনের ছিল শতেক গেহ,

আকাশ ছিল, ধরণী ছিল

     আমার চারি ধারে--

কোথায় তারা, সকলে আজি

     তোমাতেই লুকালো।

     কে জানে এ কি ভালো?

কম্পিত এ হৃদয়খানি

     তোমার কাছে তাই।

দিবসনিশি জাগিয়া আছি,

     নয়নে ঘুম নাই।

সকল গান  সকল প্রাণ

তোমারে আমি করেছি দান--

তোমারে ছেড়ে বিশ্বে মোর

     তিলেক নাহি ঠাঁই।

সকল পেয়ে তবুও যদি

     তৃপ্তি নাহি মেলে,

তবুও যদি চলিয়া যাও

     আমারে পাছে ফেলে,

নিমেষে সব শূন্য হবে

তোমারি এই আসন ভবে,

চিহ্নসম কেবল রবে

     মৃত্যু-রেখা কালো।

     কে জানে এ কি ভালো?

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

92
Verses
THE SAME SUN is newly born in new lands
in a ring of endless dawns.
আরো দেখুন
খেয়া
Verses
তুমি    এ পার-ও পার কর কে গো,
                   ওগো খেয়ার নেয়ে!
আমি    ঘরের দ্বারে বসে বসে
                   দেখি যে তাই চেয়ে,
                   ওগো খেয়ার নেয়ে!
         ভাঙিলে হাট দলে দলে
         সবাই যবে ঘাটে চলে
         আমি তখন মনে করি
                   আমিও যাই ধেয়ে,
                   ওগো খেয়ার নেয়ে!
তুমি    সন্ধ্যাবেলা ও পার-পানে
                   তরণী যাও বেয়ে,
দেখে   মন আমার কেমন সুরে
                   ওঠে যে গান গেয়ে,
                   ওগো খেয়ার নেয়ে!
         কালো জলের কলোকলে
         আঁখি আমার ছলোছলে,
         ও পার হতে সোনার আভা
                   পরান ফেলে ছেয়ে,
                   ওগো খেয়ার নেয়ে!
দেখি    তোমার মুখে কথাটি নেই,
                   ওগো খেয়ার নেয়ে!
কী যে তোমার চোখে লেখা আছে
                   দেখি যে তাই চেয়ে,
                   ওগো খেয়ার নেয়ে!
         আমার মুখে ক্ষণতরে
         যদি তোমার আঁখি পড়ে
         আমি তখন মনে করি
                   আমিও যাই ধেয়ে,
                   ওগো খেয়ার নেয়ে!
আরো দেখুন
119
Verses
THE NIGHT kisses the fading day whispering to his ear, 'I am death, your mother. I am to give you fresh birth.'
আরো দেখুন