আকাঙক্ষা (akankha)

       আর্দ্র তীব্র পূর্ববায়ু বহিতেছে বেগে,

       ঢেকেছে উদয়পথ ঘননীল মেঘে।

       দূরে গঙ্গা, নৌকা নাই, বালু উড়ে যায়,

       বসে বসে ভাবিতেছি-- আজি কে কোথায়!

       শুষ্ক পাতা উড়ে পড়ে জনহীন পথে,

       বনের উতল রোল আসে দূর হতে।

       নীরব প্রভাত-পাখি, কম্পিত কুলায়,

       মনে জাগিতেছে সদা-- আজি সে কোথায়!

       কত কাল ছিল কাছে, বলি নি তো কিছু,

       দিবস চলিয়া গেছে দিবসের পিছু।

       কত হাস্যপরিহাস, বাক্য-হানাহানি,

       তার মাঝে রয়ে গেছে হৃদয়ের বাণী।

       মনে হয় আজ যদি পাইতাম কাছে,

       বলিতাম হৃদয়ের যত কথা আছে।

       বচনে পড়িত নীল জলদের ছায়,

       ধ্বনিতে ধ্বনিত আর্দ্র উতরোল বায়।

       ঘনাইত নিস্তব্ধতা দূর ঝটিকার,

       নদীতীরে মেঘে বনে হত একাকার।

       এলোকেশ মুখে তার পড়িত নামিয়া,

       নয়নে সজল বাষ্প রহিত থামিয়া।

       জীবনমরণময় সুগম্ভীর কথা,

       অরণ্যমর্মরসম মর্মব্যাকুলতা,

       ইহপরকালব্যাপী সুমহান প্রাণ,

       উচ্ছ্বসিত উচ্চ আশা, মহত্ত্বের গান,

বৃহৎ বিষাদ ছায়া-বিরহ গভীর,

       প্রচ্ছন্ন হৃদয়রুদ্ধ আকাঙক্ষা অধীর,

       বর্ণন-অতীত যত অস্ফুট বচন--

       নির্জন ফেলিত ছেয়ে মেঘের মতন।

       যথা দিবা-অবসানে নিশীথনিলয়ে

       বিশ্ব দেখা দেয় তার গ্রহতারা লয়ে,

       হাস্যপরিহাসমুক্ত হৃদয়ে আমার

       দেখিত সে অন্তহীন জগৎ-বিস্তার।

       নিম্নে শুধু কোলাহল খেলাধুলা হাস,

       উপরে নির্লিপ্ত শান্ত অন্তর-আকাশ।

       আলোকেতে দেখো শুধু ক্ষণিকের খেলা,

       অন্ধকারে আছি আমি অসীম একেলা।

       কতটুকু ক্ষুদ্র মোরে দেখে গেছে চলে,

       কত ক্ষুদ্র সে বিদায় তুচ্ছ কথা ব'লে!

       কল্পনার সত্যরাজ্য দেখাই নি তারে,

       বসাই নি এ নির্জন আত্মার আঁধারে।

       এ নিভৃতে, এ নিস্তব্ধে, এ মহত্ত্ব-মাঝে

       দুটি চিত্ত চিরনিশি যদি রে বিরাজে--

       হাসিহীন শব্দশূন্য ব্যোম দিশাহারা,

       প্রেমপূর্ণ চারি চক্ষু জাগে চারি তারা।

       শ্রান্তি নাই, তৃপ্তি নাই, বাধা নাই পথে,

       জীবন ব্যাপিয়া যায় জগতে জগতে--

       দুটি প্রাণতন্ত্রী হতে পূর্ণ একতানে

       উঠে গান অসীমের সিংহাসন-পানে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শেষ হিসাব
Verses
সন্ধ্যা হয়ে এল, এবার
সময় হল হিসাব নেবার।
            যে দেব্‌তারে গড়েছিলেম,
            দ্বারে যাঁদের পড়েছিলেম,
            আয়োজনটা করেছিলেম      
                 জীবন দিয়ে চরণ সেবার--
                        তাঁদের মধ্যে আজ সায়াহ্নে
                             কে বা আছেন এবং কে নেই,
                        কেই বা বাকি কেই বা ফাঁকি,
                             ছুটি নেব সেইটে জেনেই।
নাই বা জানলি হায় রে মূর্খ!
কী হবে তোর হিসাব সূক্ষ্ম!
            সন্ধ্যা এল, দোকান তোলো,
            পারের নৌকা তৈরি হল--
            যত পার ততই ভোলো
                 বিফল সুখের বিরাট দুঃখ।
                        জীবনখানা খুললে তোমার
                             শূন্য দেখি শেষের পাতা--
                        কী হবে ভাই, হিসেব নিয়ে,
                             তোমার নয়কো লাভের খাতা।
আপনি আঁধার ডাকছে তোরে,
ঢাকছে তোমায় দয়া ক'রে।
            তুমি তবে কেনই জ্বাল
            মিট্‌মিটে ওই দীপের আলো!
            চক্ষু মুদে থাকাই ভালো
                 শ্রান্ত, পথের প্রান্তে প'ড়ে।
                        জানাজানির সময় গেছে,
                             বোঝাপড়া কর্‌ রে বন্ধ।
                        অন্ধকারের স্নিগ্ধ কোলে
                             থাক্‌ রে হয়ে বধির অন্ধ।
যদি তোমায় কেউ না রাখে,
সবাই যদি ছেড়েই থাকে--
            জনশূন্য বিশাল ভবে
            একলা এসে দাঁড়াই তবে,
            তোমার বিশ্ব উদার রবে
                 হাজার সুরে তোমায় ডাকে।
                 আঁধার রাতে নির্নিমেষে
                             দেখতে দেখতে যাবে দেখা,
                        তুমি একা জগৎ মাঝে,
                              প্রাণের মাঝে আরেক একা।
ফুলের দিনে যে মঞ্জরী
ফলের দিনে যাক সে ঝরি।
            মরিস নে আর মিথ্যে ভেবে,
            বসন্তেরই অন্তে এবে
            যারা যারা বিদায় নেবে
                 একে একে যাক রে সরি।
            হোক রে তিক্ত মধুর কণ্ঠ,
                 হোক রে রিক্ত কল্পলতা--
            তোমার থাকুক পরিপূর্ণ
                 একলা থাকার সার্থকতা।
আরো দেখুন
13
Verses
THE SONG THAT I came to sing remains unsung to this day.
I have spent my days in stringing and in unstringing my instrument.
The time has not come true, the words have not been rightly set; only there is the agony of wishing in my heart. The blossom has not opened; only the wind is sighing by.
I have not seen his face, nor have I listened to his voice; only I have heard his gentle footsteps from the road before my house'.
The livelong day has passed in spreading his seat on the floor; but the lamp has not been lit and I cannot ask him into my house.
I live in the hope of meeting with him; but this meeting is not yet.
আরো দেখুন
নিমন্ত্রণ
Verses
প্রজাপতি যাঁদের সাথে
      পাতিয়ে আছেন সখ্য,
আর যাঁরা সব প্রজাপতির
      ভবিষ্যতের লক্ষ্য,
উদরায়ণ উদার ক্ষেত্রে
      মিলুন উভয় পক্ষ,
রসনাতে রসিয়ে উঠুক
      নানারসের ভক্ষ্য।
সত্যযুগে দেবদেবীদের
      ডেকেছিলেন দক্ষ
অনাহূত পড়ল এসে
      মেলাই যক্ষ রক্ষ,
আমরা সে ভুল করব না তো,
      মোদের অন্নকক্ষ
দুই পক্ষেই অপক্ষপাত
      দেবে ক্ষুধার মোক্ষ।
আজো যাঁরা বাঁধন-ছাড়া
      ফুলিয়ে বেড়ান বক্ষ
বিদায়কালে দেব তাঁদের
      আশিস লক্ষ লক্ষ--
"তাদের ভাগ্যে অবিলম্বে
      জুটুন কারাধ্যক্ষ।"
এর পরে আর মিল মেলে না
      য র ল ব হ ক্ষ।
আরো দেখুন