অচেনা (ochena)

রে অচেনা, মোর মুষ্টি ছাড়াবি কী ক'রে

       যতক্ষণ চিনি নাই তোরে?

            কোন্‌ অন্ধক্ষণে

       বিজড়িত তন্দ্রাজাগরণে

       রাত্রি যবে সবে হয় ভোর

            মুখ দেখিলাম তোর।

চক্ষু 'পরে চক্ষু রাখি শুধালেম, কোথা সংগোপনে

            আছ আত্মবিস্মৃতির কোণে?

       তোর সাথে চেনা

            সহজে হবে না,

       কানে-কানে মৃদু কণ্ঠে নয়।

            করে নেব জয়

       সংশয়কুণ্ঠিত তোর বাণী;

দৃপ্ত বলে লব টানি

       শঙ্কা হতে, লজ্জা হতে, দ্বিধাদ্বন্দ্ব হতে

                 নির্দয় আলোতে।

       জাগিয়া উঠিবি অশ্রুধারে,

       মুহূর্তে চিনিবি আপনারে;

                 ছিন্ন হবে ডোর,

       তোমার মুক্তিতে তবে মুক্তি হবে মোর।

                 হে অচেনা,

       দিন যায়, সন্ধ্যা হয়, সময় রবে না;

                 মহা-আকস্মিক

               বাধাবন্ধ ছিন্ন করি দিক্‌,

তোমারে চেনার অগ্নি দীপ্তশিখা উঠুক উজ্জ্বলি,

               দিব তাহে জীবন-অঞ্জলি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

96
Verses
মিলন-যাত্রায় তব পরিপূর্ণ প্রেমের পাথেয়
থাকুক অক্ষয় হয়ে, নির্ভয় বিশ্বাসে তুমি যেয়ো
কল্যাণের পুণ্যপথে অম্লান নূতন প্রাণলোকে--
আপন সংসারখানি সৃষ্টি করো আনন্দ-আলোকে।
আরো দেখুন
172
Verses
THE SUNFLOWER blushed to own the nameless flower as her kin.
The sun rose and smiled on it, saying, 'Are you well, my darling?'
আরো দেখুন
256
Verses
THE EYES ARE not proud of their sight but of their eyeglasses.
আরো দেখুন