লেখন (66)

৬৬

৬৬

বুদ্বুদ  সে তো বদ্ধ আপন ঘেরে--

শূন্যে মিলায়, জানে না সমুদ্রেরে॥    

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ছোটো ফুল
Verses
আমি শুধু মালা গাঁথি ছোটো ছোটো ফুলে,
সে ফুল শুকায়ে যায় কথায় কথায়,
তাই যদি, তাই হোক, দুঃখ নাহি তায়,
তুলিব কুসুম আমি অনন্তের কূলে।
যারা থাকে অন্ধকারে, পাষাণ-কারায়,
আমার এ মালা যদি লহে গলে তুলে,
নিমেষের তরে তারা যদি সুখ পায়,
নিষ্ঠুর বন্ধন-ব্যথা যদি যায় ভুলে।
ক্ষুদ্র ফুল, আপনার সৌরভের সনে
নিয়ে আসে স্বাধীনতা, গভীর আশ্বাস--
মনে আনে রবিকর নিমেষ-স্বপনে,
মনে আনে সমুদ্রের উদার বাতাসে।
ক্ষুদ্র ফুল দেখে যদি কারো পড়ে মনে
বৃহৎ জগৎ, আর বৃহৎ আকাশ।
আরো দেখুন
146
Verses
MY UNTUNED strings beg for music
in their anguished cry of shame.
আরো দেখুন
দিবস যদি সাঙ্গ হল
Verses
      দিবস যদি সাঙ্গ হল, না যদি গাহে পাখি,
            ক্লান্ত বায়ু না যদি আর চলে--
      এবার তবে গভীর করে ফেলো গো মোরে ঢাকি
            অতি নিবিড় ঘন তিমিরতলে
             স্বপন দিয়ে গোপনে ধীরে ধীরে
             যেমন করে ঢেকেছ ধরণীরে,
      যেমন করে ঢেকেছ তুমি মুদিয়া-পড়া আঁখি,
             ঢেকেছ তুমি রাতের শতদলে।
      পাথেয় যার ফুরায়ে আসে পথের মাঝখানে,
             ক্ষতির রেখা উঠেছে যার ফুটে,
      বসনভূষা মলিন হল ধুলায় অপমানে
             শকতি যার পড়িতে চায় টুটে--
                    ঢাকিয়া দিক তাহার ক্ষতব্যথা
                    করুণাঘন গভীর গোপনতা,
      ঘুচায়ে লাজ ফুটাও তারে নবীন উষাপানে
             জুড়ায়ে তারে আঁধার সুধাজলে।
আরো দেখুন