লেখন (37)

৩৭

৩৭

দিনের রৌদ্রে আবৃত বেদনা বচনহারা,

আঁধারে যে তাহা জ্বলে রজনীর দীপ্ত তারা॥  

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

১৪৮
Verses
১৪৮
নীরব যিনি তাঁহার বাণী নামিলে মোর বাণীতে
তখন আমি তাঁরেও জানি, মোরেও পাই জানিতে॥    
আরো দেখুন
নদীপারের এই আষাঢ়ের
Verses
       নদীপারের এই আষাঢ়ের
              প্রভাতখানি
       নে রে, ও মন, নে রে আপন
              প্রাণে টানি।
         সবুজ নীলে সোনায় মিলে
         যে সুধা এই ছড়িয়ে দিলে,
         জাগিয়ে দিলে আকাশতলে
              গভীর বাণী--
         নে রে, ও মন, নে রে আপন
              প্রাণে টানি।
                    এমনি করে চলতে পথে
                           ভবের কূলে
                    দুই ধারে যা ফুল ফুটে সব
                           নিস রে তুলে।
                      সেগুলি তোর চেতনাতে
                      গেঁথে তুলিস দিবস-রাতে,
                      প্রতি দিনটি যতন করে
                           ভাগ্য মানি,
                      নে রে, ও মন, নে রে আপন
                            প্রাণে টানি।
আরো দেখুন
সুখের বিলাপ
Verses
        অবশ নয়ন নিমীলিয়া
        সুখ কহে নিশ্বাস ফেলিয়া,
        "এমন জোছনা সুমধুর,
        বাঁশরি বাজিছে দূর দূর,
        যামিনীর হসিত নয়নে
        লেগেছে মৃদুল, ঘুমঘোর।
        নদীতে উঠেছে মৃদু ঢেউ,
        গাছেতে নড়িছে মৃদু পাতা,
        লতায় ফুটিয়া ফুল দুটি
        পাতায় লুকায় তার মাথা
        মলয় সুদূর বনভূমে
        কাঁপায়ে গাছের ছায়াগুলি
        লাজুক ফুলের মুখ হতে
        ঘোমটা দিতেছে খুলি খুলি।
        এমন মধুর রজনীতে
             একেলা রয়েছি বসিয়া,
        যামিনীর হৃদয় হইতে
             জোছনা পড়িছে খসিয়া।"
        হৃদয়ে একেলা শুয়ে শুয়ে
        সুখ শুধু এই গান গায়,
        "নিতান্ত একেলা আমি যে
        কেহ, কেহ, কেহ নাই হায়।"
        আমি তারে শুধাইনু গিয়া,
        "কেন, সুখ, কার কর আশা?"
        সুখ শুধু কাঁদিয়া কহিল,
        "ভালোবাসা, ভালোবাসা গো।
        সকলি, সকলি হেথা আছে--
        কুসুম ফুটেছে গাছে গাছে,
        আকাশে তারকা রাশি রাশি,
        জোছনা ঘুমায় হাসি হাসি।
        সকলি, সকলি হেথা আছে-
        সেই  শুধু, সেই শুধু নাই,
        ভালোবাসা নাই শুধু কাছে।"
        অবশ নয়ন নিমীলিয়া
        সুখ কহে নিশ্বাস ফেলিয়া,
       "এই  তটিনীর ধারে, এই শুভ্র জোছ্‌নায়,
        এই  কুসুমিত বনে, এই বসন্তের বায়,
        কেহ মোর নাই একেবারে,
        তাই সাধ গেছে কাঁদিবারে।
        তাই সাধ যায় মনে মনে--
        মিশাব এ যামিনীর সনে,
        কিছুই রবে না আর প্রাতে,
        শিশির রহিবে পাতে পাতে।
        সাধ যায় মেঘটির মতো
        কাঁদিয়া মরিয়া গিয়া আজি
        অশ্রুজলে হই পরিণত।"
        সুখ বলে, "এ জন্ম ঘুচায়ে
        সাধ যায় হইতে বিষাদ।"
        "কেন সুখ, কেন হেন সাধ?"
        "নিতান্ত একা যে আমি গো
        কেহ যে, কেহ যে নাই মোর।"
        "সুখ, কারে চায় প্রাণ তোর?
        সুখ, কার করিস রে আশা?"
        সুখ শুধু কেঁদে কেঁদে বলে,
        "ভালোবাসা, ভালোবাসা গো।"
আরো দেখুন