লেখন (164)

১৬৪

১৬৪

বহ্নি যবে বাঁধা থাকে তরুর মর্মের মাঝখানে

       ফলে ফুলে পল্লবে বিরাজে।

যখন উদ্দাম শিখা লজ্জাহীনা বন্ধন না মানে

       মরে যায় ব্যর্থ ভস্মমাঝে॥  

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

295
Verses
TRUTH SEEMS to come with its final word; and the final word gives birth to its next.
আরো দেখুন
গানের মন্ত্র
Verses
মাঝে মাঝে আসি যে তোমারে
          গান শিখাবারে--
মনে তব কৌতুক লাগে,
          অধরের আগে
দেখা দেয় একটুকু হাসির কাঁপন।
          যে-কথাটি আমার আপন
               এই ছলে হয় সে তোমারি।
তারে তারে সুর বাঁধা হয়ে যায় তারি
          অন্তরে অন্তরে
               কখন তোমার অগোচরে।
          চাবি করা চুরি,
প্রাণের গোপন দ্বারে প্রবেশের সহজ চাতুরী,
               সুর দিয়ে পথ বাঁধা
যে-দুর্গমে কথা পেত পদে পদে পাষাণের বাধা--
          গানের মন্ত্রেতে দীক্ষা যার
               এই তো তাহার অধিকার।
     সেই জানে দেবতার অলক্ষিত পথ
  শূন্যে শূন্যে যেথা চলে মহেন্দ্রের শব্দভেদী রথ।
     ঘনবর্ষণের পিছে যেমন সে বিদ্যুতের খেলা
               বিমুখ নিশীথবেলা,
   অমোঘ বিজয়মন্ত্র হানে
               দূর দিগন্তের পানে,
   আঁধারের সংকোচ  বিচ্ছিন্ন হয়ে পড়ে
              মেঘমল্লারের ঝড়ে।
আরো দেখুন
রঙ্গ
Verses
        "এ তো বড়ো রঙ্গ' ছড়াটির অনুকরণে লিখিত
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ--
চার মিঠে দেখাতে পার যাব তোমার সঙ্গ।
         বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে শোন-পাপড়ি--
         তাহার অধিক মিঠে, কন্যা, কোমল হাতের চাপড়ি।
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ--
চার সাদা দেখাতে পার যাব তোমার সঙ্গ।
         ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি--
         তাহার অধিক সাদা তোমার পষ্ট ভাষার দাবড়ি।
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ--
চার তিতো দেখাতে পার যাব তোমার সঙ্গ।
         উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের সুক্ত--
         তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত।
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ--
চার কঠিন দেখাতে পার যাব তোমার সঙ্গ।
         লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা--
         তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা।
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ--
চার মিথ্যে দেখাতে পার যাব তোমার সঙ্গ।
         মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না--
         তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না।
আরো দেখুন