লেখন (144)

১৪৪

১৪৪

দখিন হতে আনিলে,বায়ু,

ফুলের জাগরণ,

দখিন মুখে ফিরিবে যবে

উজাড় হবে বন॥    

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সুসীম চা-চক্র
Verses
     শান্তিনিকেতনে চা-চক্র প্রবর্তন উপলক্ষে
হায় হায় হায়
দিন চলি যায়।
চা-স্পৃহ চঞ্চল
চাতকদল চল
      চল চল হে!
টগবগ উচ্ছল
কাথলিতল জল
      কল কল হে!
এল         চীন-গগন হতে
      পূর্বপবনস্রোতে
             শ্যামল রসধরপুঞ্জ,
      শ্রাবণবাসরে
      রস ঝরঝর ঝরে
             ভুঞ্জ হে ভুঞ্জ
                 দলবল হে!
এস  পুঁথিপরিচালক
      তদ্ধিতকারক
             তারক তুমি কাণ্ডারী,
এস         গণিত-ধুরন্ধর
      কাব্য-পুরন্দর
             ভূবিবরণ ভাণ্ডারী।
এস         বিশ্বভার-নত
      শুষ্ক-রুটিনপথ
             মরুপরিচারণ ক্লান্ত!
এস         হিসাব'পত্তর'ত্রস্ত
      তহবিল-মিল-ভুলগ্রস্ত
             লোচনপ্রান্ত
                 ছল ছল হে!
এস         গীতিবীথিচর
      তম্বুরকরধর
             তানতালতলমগ্ন,
এস         চিত্রী চটপট
      ফেলি তুলিকাপট
             রেখাবর্ণবিলগ্ন।
এস         কনস্‌টিট্যুশন
      নিয়ম-বিভূষণ
             তর্কে অপরিশ্রান্ত,
এস         কমিটি-পলাতক
      বিধান-ঘাতক
             এস দিগ্‌ভ্রান্ত
                 টলমল হে।
আরো দেখুন
106
Verses
THE MOUNTAIN remains unmoved
at its seeming defeat by the mist.
আরো দেখুন
2
Verses
আজ      প্রথম ফুলের পাব প্রসাদখানি
         তাই      ভোরে উঠেছি।
আজ      শুনতে পাব প্রথম আলোর বাণী
         তাই      বাইরে ছুটেছি।
         এই        হল মোদের পাওয়া,
          তাই      ধরেছি গান-গাওয়া,
আজ      লুটিয়ে হিরণ-কিরণ পদ্মদলে
  সোনার  রেণু লুটেছি।
         আজ      পারুলদিদির বনে
         মোরা     চলব নিমন্ত্রণে,
আজ      চাঁপা ভায়ের শাখা-ছায়ার তলে
         মোরা     সবাই জুটেছি।
         আজ      মনের মধ্যে ছেয়ে
          সুনীল     আকাশ ওঠে গেয়ে,
আজ      সকালবেলায় ছেলেখেলার ছলে
         সকল     শিকল টুটেছি।
আরো দেখুন