অস্তাচলের পরপারে (ostacholer poropare)

সন্ধ্যাসূর্যের প্রতি

 

আমার এ গান তুমি যাও সাথে করে

নূতন সাগরতীরে দিবসের পানে।

সায়াহ্নের কূল হতে যদি ঘুমঘোরে

এ গান উষার কূলে পশে কারো কানে,

সারা রাত্রি নিশীথের সাগর বাহিয়া

স্বপনের পরপারে যদি ভেসে যায়,

প্রভাত-পাখিরা যবি উঠিবে গাহিয়া

আমার এ গান তারা যদি খুঁজে পায়।

গোধূলির তীরে বসে কেঁদেছে যে জন,

ফেলেছে আকাশে চেয়ে অশ্রুজল কত,

তার অশ্রু পড়িবে কি হইয়া নূতন

নবপ্রভাতের মাঝে শিশিরের মতো।

সায়াহ্নের কুঁড়িগুলি আপনা টুটিয়া

প্রভাতে কি ফুল হয়ে উঠে না ফুটিয়া।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

30
Verses
THE SPRING flowers breakout like the passionate pain of unspoken love. With their breath comes the memory of my old day songs. My heart of a sudden has put on green leaves of desire. My love came not but her touch is in my limbs, and her voice comes across the fragrant fields. Her gaze is in the sad depth of the sky, but where are her eyes? Her kisses flit in the air, but where are her lips?
আরো দেখুন
19
Verses
YOU CAME TO me in the wayward hours of spring with flute songs and flowers.
You troubled my heart from ripples into waves, rocking the red lotus of love.
You asked me to come out with you into the secret of life.
But I fell asleep among the murmurous leaves of May.
When I woke the cloud gathered in the sky and the dead leaves flitted in the wind.
Through the patter of rain I hear your nearing footsteps and the cry to come out with you into the secret of death.
I walk to your side and put my hand into yours, while your eyes burn and water drips from your hair.
আরো দেখুন
23
Verses
BIGOTRY TRIES to keep truth safe in its hand
with a grip that kills it.
Wishing to hearten a timid lamp
great night lights all her stars.
আরো দেখুন