কবির অহংকার (kobr ohongkar)

গান গাহি বলে কেন অহংকার করা।

শুধু গাহি বলে কেন কাঁদি না শরমে।

খাঁচার পাখির মতো গান গেয়ে মরা,

এই কি মা আদি অন্ত মানবজনমে।

সুখ নাই, সুখ নাই, শুধু মর্মব্যথা--

মরীচিকা-পানে শুধু মরি পিপাসায়।

কে দেখালে প্রলোভন, শূন্য অমরতা,

প্রাণে ম'রে গানে কি রে বেঁচে থাকা যায়।

কে আছ মলিন হেথা, কে আছ দুর্বল,

মোরে তোমাদের মাঝে করো গো আহ্বান;

বারেক একত্রে বসে ফেলি অশ্রুজল--

দূর করি হীন গর্ব, শূন্য অভিমান।

তার পরে একসাথে এস কাজ করি,

কেবলি বিলাপগান দূরে পরিহরি॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তারা
Verses
আকাশ-ভরা তারার মাঝে আমার তারা কই।
        ওই হবে কি ওই।
রাঙা আভার আভাস-মাঝে, সন্ধ্যারবির রাগে
সিন্ধুপারের ঢেউয়ের ছিটে ওই যাহারে লাগে,
ওই যে লাজুক আলোখানি, ওই যে গো নামহারা,
        ওই কি আমার হবে আপন তারা।
জোয়ার ভাঁটার স্রোতের টানে আমার বেলা কাটে
        কেবল ঘাটে ঘাটে।
এমনি করে পথে পথে অনেক হল খোঁজা,
এমনি করে হাটে হাটে জমল অনেক বোঝা --
ইমনে আজ বাঁশি বাজে, মন যে কেমন করে
        আকাশে মোর আপন  তারায় ভরে।
দূরে এসে তার  ভাষা কি ভুলেছি কোন্‌ খনে?
        পড়বে না কি মনে?
ঘরে ফেরার প্রদীপ আমার রাখল কোথায় জ্বেলে
পথে-চাওয়া করুণ চোখের কিরণখানি মেলে।
কোন্‌ রাতে যে মেটাবে মোর তপ্ত দিনের তৃষা,
        খুঁজে খুঁজে পাব না তার দিশা?
ক্ষণে ক্ষণে কাজের মাঝে দেয় নি কি দ্বার নাড়া--
          পাই নি কি তার সাড়া।
বাতায়নের মুক্তপথে স্বচ্ছ শরৎ-রাতে
তার আলোটি মেশে নি কি মোর স্বপনের সাথে।
হঠাৎ তারি সুরখানি কি ফাগুন-হাওয়া বেয়ে
          আসে নি মোর গানের 'পরে ধেয়ে।
কানে কানে কথাটি তার অনেক সুখে দুখে
          বেজেছে মোর বুকে।
মাঝে মাঝে তারি বাতাস আমার পালে এসে
নিয়ে গেছে হঠাৎ আমায় আন্‌মনাদের দেশে--
পথ-হারানো বনের ছায়ায় কোন্‌ মায়াতে ভুলে
          গেঁথেছি হার নাম-না-জানা ফুলে।
আমার তারার মন্ত্র নিয়ে এলেম ধরাতলে
          লক্ষ্যহারার দলে।
বাসায় এল পথের হাওয়া, কাজের মাঝে খেলা,
ভাসল ভিড়ের মুখর স্রোতে একলা প্রাণের ভেলা,
বিচ্ছেদেরই লাগল বাদল মিলন-ঘন রাতে
          বাঁধনহারা শ্রাবণ-ধারাপাতে।
ফিরে যাবার সময় হল তাই তো চেয়ে রই--
          আমার তারা কই?
গভীর রাতে প্রদীপগুলি নিবেছে এই পারে,
বাসাহারা গন্ধ বেড়ায় বনের অন্ধকারে,
সুর ঘুমালো নীরব নীড়ে, গান হল মোর সারা--
          কোন্‌ আকাশে আমার আপন তারা।
আরো দেখুন
82
Verses
I WILL UTTER your name, sitting alone among the shadows of my silent thoughts.
I will utter it without words, I will utter it without purpose.
For I am like a child that calls its mother an hundred times, glad that it can say 'Mother.'
আরো দেখুন
স্যাকরা
Verses
কার লাগি এই গয়না গড়াও
                যতন-ভরে।
স্যাকরা বলে, একা আমার
                প্রিয়ার তরে।
শুধাই তারে, প্রিয়া তোমার
                কোথায় আছে।
স্যাকরা বলে, মনের ভিতর
                বুকের কাছে।
আমি বলি, কিনে তো লয়
                মহারাজাই।
স্যাকরা বলে, প্রেয়সীরে
                আগে সাজাই।
আমি শুধাই, সোনা তোমার
                ছোঁয় কবে সে।
স্যাকরা বলে অলখ ছোঁওয়ায়
                রূপ লভে সে।
শুধাই, একি একলা তারি
                চরণতলে।
স্যাকরা বলে, তারে দিলেই
                পায় সকলে।
আরো দেখুন