সকরুণা (sokoruna)

আলেয়া

 

সখী     প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!

তারে   আমার মাথার একটি কুসুম দে।

যদি     শুধায় কে দিল, কোন্‌ ফুলকাননে,

তোর   শপথ, আমার নামটি বলিস নে।

সখী     প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!

 

সখী,    তরুর তলায় বসে সে ধুলায় যে!

সেথা    বকুলমালায় আসন বিছায়ে দে।

সে যে   করুণা জাগায় সকরুণ নয়নে--

কেন    কী বলিতে চায়, না বলিয়া যায় সে।

সখী     প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

19
Verses
প্রতিদিন তব গাথা
       গাব আমি সুমধুর,
তুমি মোরে দাও কথা
       তুমি মোরে দাও সুর।
                 তুমি যদি থাক মনে
                 বিকচ কমলাসনে,
                 তুমি যদি কর প্রাণ
                        তব প্রেমে পরিপূর--
                 প্রতিদিন তব গাথা
                        গাব আমি সুমধুর।
তুমি যদি শোন গান
       আমার সমুখে থাকি,
সুধা যদি করে দান
       তোমার উদার আঁখি,
                 তুমি যদি দুখ-'পরে
                 রাখ হাত স্নেহভরে,
                 তুমি যদি সুখ হতে
                        দম্ভ করহ দূর--
                 প্রতিদিন তব গাথা
                        গাব আমি সুমধুর।
আরো দেখুন
সংযোজন - ২
Verses
          পাখি, তোর সুর ভুলিস নে--
     আমার প্রভাত হবে বৃথা
                জানিস কি তা।
          অরুণ-আলোর করুণ পরশ
                গাছে গাছে লাগে,
          কাঁপনে তার তোরই যে সুর
                              জাগে--
                 তুই ভোরের আলোর মিতা
                জানিস কি তা।
     আমার জাগরণের মাঝে
          রাগিণী তোর মধুর বাজে
                জানিস কি তা।
     আমার রাতের স্বপন-তলে
          প্রভাতী তোর কী যে বলে
                নবীন প্রাণের গীতা
                    জানিস কি তা॥
আরো দেখুন
286
Verses
LEAD ME in the centre of thy silence to fill my heart with songs.
আরো দেখুন