ভগ্ন মন্দির (bhognomondir)

ভাঙা দেউলের দেবতা,

তব বন্দনা রচিতে, ছিন্না

   বীণার তন্ত্রী বিরতা।

সন্ধ্যাগগনে ঘোষে না শঙ্খ

   তোমার আরতি-বারতা।

তব মন্দির স্থির গম্ভীর,

   ভাঙা দেউলের দেবতা!

 

    তব জনহীন ভবনে

থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ

   নববসন্তপবনে।

যে ফুলে রচেনি পূজার অর্ঘ্য,

   রাখে নি ও রাঙা চরণে,

সে ফুল ফোটার আসে সমাচার

   জনহীন ভাঙা ভবনে।

 

   পূজাহীন তব পূজারি

কোথা সারাদিন ফিরে উদাসীন

   কার প্রসাদের ভিখারি!

গোধূলিবেলায় বনের ছায়ায়

   চির-উপবাস-ভূখারি

ভাঙা মন্দিরে আসে ফিরে ফিরে

   পূজাহীন তব পূজারি।

 

   ভাঙা দেউলের দেবতা,

কত উৎসব হইল নীরব,

   কত পূজানিশা বিগতা।

কত বিজয়ায় নবীন প্রতিমা

   কত যায় কত কব তা--

শুধু চিরদিন থাকে সেবাহীন

   ভাঙা দেউলের দেবতা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

1
Verses
STRAY BIRDS of summer come to my window to sing and fly away.
And yellow leaves of autumn, which have no songs, flutter
and fall there with a sigh.
আরো দেখুন
229
Verses
OUR NAMES are the light that glows on the sea waves at night and then dies without leaving its signature.
আরো দেখুন
55
Verses
I.73. bhakti ka marag jhina re
SUBTLE is the path of love!
Therein there is no asking and no not-asking,
There one loses one's self at His feet,
There one is immersed in the joy of the seeking; plunged in the deeps of love as the fish in the water.
The lover is never slow in offering his head for his Lord's service.
Kabir declares the secret of this love.
আরো দেখুন