হার (har)

    মোদের        হারের দলে বসিয়ে দিলে,

                     জানি আমরা পারব না।

              হারাও যদি হারব খেলায়,

                     তোমার খেলা ছাড়ব না।

              কেউ-বা ওঠে, কেউ-বা পড়ে,

              কেউ-বা বাঁচে, কেউ-বা মরে,

              আমরা নাহয় মরার পথে

                     করব প্রয়াণ রসাতলে--

              হারের খেলাই খেলব মোরা

                     বসাও যদি হারের দলে।

 

    আমরা বিনা পণে খেলব না গো,

                     খেলব রাজার ছেলের মতো।

              ফেলব খেলায় ধনরতন

                     যেথায় মোদের আছে যত।

              সর্বনাশা তোমার যে ডাক--

              যায় যদি যাক সকলি যাক,

              শেষ কড়িটি চুকিয়ে দিয়ে

                     খেলা মোদের করব সারা।

              তার পরে কোন্‌ বনের কোণে

                     হারের দলটি হব হারা।

 

    তবু     এই হারা তো শেষ হারা নয়,

                     আবার খেলা আছে পরে।

              জিতল যে সে জিতল কি না

                     কে বলবে তা সত্য করে।

              হেরে তোমার করব সাধন,

              ক্ষতির ক্ষুরে কাটব বাঁধন,

                    শেষ দানেতে তোমার কাছে

                     বিকিয়ে দেব আপনারে।

              তার পরে কী করবে তুমি

                     সে কথা কেউ ভাবতে পারে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

The Recall
Verses
THE NIGHT was dark when she went away, and they slept.
The night is dark now, and I call for her, 'Come back, my darling; the world is asleep; and no one would know, if you came for a moment while stars are gazing at stars.'
She went away when the trees were in bud and the spring was young.
Now the flowers are in high bloom and I call, 'Come back, my darling. The children gather and scatter flowers in reckless sport. And if you come and take one little blossom no one will miss it.'
Those that used to play are playing still, so spendthrift is life.
I listen to their chatter and call, 'Come back, my darling, for mother's heart is full to the brim with love, and if you come to snatch only one little kiss from her no one will grudge it'
আরো দেখুন
যোগিয়া
Verses
     বহুদিন পরে আজি মেঘ গেছে চলে,
     রবির কিরণসুধা আকাশে উথলে।
স্নিগ্ধ শ্যাম পত্রপুটে              আলোক ঝলকি উঠে
          পুলক নাচিছে গাছে গাছে।
নবীন যৌবন যেন                  প্রেমের মিলনে কাঁপে,
          আনন্দ বিদ্যুৎ-আলো নাচে।
জুঁই সরোবরতীরে                 নিশ্বাস ফেলিয়া ধীরে
          ঝরিয়া পড়িতে চায় ভুঁয়ে,
অতি মৃদু হাসি তার,              বরষার বৃষ্টিধার
          গন্ধটুকু নিয়ে গেছে ধুয়ে।
আজিকে আপন প্রাণে             না জানি বা কোন্‌খানে
          যোগিয়া রাগিণী গায় কে রে।
ধীরে ধীরে সুর তার               মিলাইছে চারি ধার,
          আচ্ছন্ন করিছে প্রভাতেরে।
গাছপালা চারি ভিতে               সংগীতের মাধুরীতে
          মগ্ন হয়ে ধরে স্বপ্নছবি।
এ প্রভাত মনে হয়                 আরেক প্রভাতময়,
          রবি যেন আর কোনো রবি।
ভাবিতেছি মনে মনে               কোথা কোন্‌ উপবনে
          কী ভাবে সে গান গাইছে না জানি,
চোখে তার অশ্রুরেখা   একটু দেছে কি দেখা,
          ছড়ায়েছে চরণ দুখানি।
তার কি পায়ের কাছে    বাঁশিটি পড়িয়া আছে--
          আলোছায়া পড়েছে কপোলে।
মলিন মালাটি তুলি                ছিঁড়ি ছিঁড়ি পাতাগুলি
          ভাসাইছে সরসীর জলে।
বিষাদ-কাহিনী তার               সাধ যায় শুনিবার
          কোন্‌খানে তাহার ভবন।
তাহার আঁখির কাছে               যার মুখ জেগে আছে
          তাহারে বা দেখিতে কেমন।
এ কী রে আকুল ভাষা!          প্রাণের নিরাশ আশা
          পল্লবের মর্মরে মিশালো।
না জানি কাহারে চায়    তার দেখা নাহি পায়
          ম্লান তাই প্রভাতের আলো।
এমন কত-না প্রাতে               চাহিয়া আকাশপাতে
          কত লোক ফেলেছে নিশ্বাস,
সে-সব প্রভাত গেছে,              তারা তার সাথে গেছে
          লয়ে গেছে হৃদয়-হুতাশ!
এমন কত না আশা                কত ম্লান ভালোবাসা
          প্রতিদিন পড়িছে ঝরিয়া,
তাদের হৃদয়-ব্যথা                তাদের মরণ-গাথা
          কে গাইছে একত্র করিয়া,
পরস্পর পরস্পরে                 ডাকিতেছে নাম ধরে,
          কেহ তাহা শুনিতে না পায়।
কাছে আসে, বসে পাশে,তবুও কথা না ভাষে,
          অশ্রুজলে ফিরে ফিরে যায়।
চায় তবু নাহি পায়,                 অবশেষে নাহি চায়,
          অবশেষে নাহি গায় গান,
ধীরে ধীরে শূন্য হিয়া              বনের ছায়ায় গিয়া
          মুছে আসে সজল নয়ান।
আরো দেখুন
8
Verses
MY MIND still buzzed with the cares of a busy day; I sat on without noting how twilight was deepening into dark. Suddenly light stirred across the gloom and touched me as with a finger.
        I lifted my head and met the gaze of the full moon widened in wonder like a child's. It held my eyes for long, and I felt as though a love-letter had been secretly dropped in at my window. And ever since my heart is breaking to write for answer something fragrant as Night's unseen flowers-great as her declaration spelt out in nameless stars.
আরো দেখুন