৯৮ (primary iskule)

     প্রাইমারি ইস্কুলে

     প্রায়-মারা পণ্ডিত

সব কাজ ফেলে রেখে

     ছেলে করে দণ্ডিত।

নাকে খত দিয়ে দিয়ে

     ক্ষয়ে গেল যত নাক,

কথা-শোনবার পথ

       টেনে টেনে করে ফাঁক;

ক্লাসে যত কান ছিল

       সব হল খণ্ডিত,

  বেঞ্চিটেঞ্চিগুলো

       লণ্ডিত ভণ্ডিত।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার এ প্রেম নয় তো ভীরু
Verses
       আমার এ প্রেম নয় তো ভীরু,
              নয় তো হীনবল,
       শুধু  কি এ ব্যাকুল হয়ে
              ফেলবে অশ্রুজল।
       মন্দমধুর সুখে শোভায়
       প্রেমকে কেন ঘুমে ডোবায়।
       তোমার সাথে জাগতে সে চায়
              আনন্দে পাগল।
                           নাচো যখন ভীষণ সাজে
                           তীব্র তালের আঘাত বাজে,
                           পালায় ত্রাসে পালায় লাজে
                                         সন্দেহ-বিহ্বল।
                           সেই প্রচণ্ড মনোহরে
                           প্রেম যেন মোর বরণ করে,
                           ক্ষুদ্র আশার স্বর্গ তাহার
                                         দিক সে রসাতল।
আরো দেখুন
72
Verses
চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি,
যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে
উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়--
যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি,
পৌরুষেরে করে নি শতধা; নিত্য যেথা
তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা--
নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ,
ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত।
আরো দেখুন
লজ্জিতা
Verses
ভৈরবী
যামিনী না যেতে জাগালে না কেন,
      বেলা হল মরি লাজে।
শরমে জড়িত চরণে কেমনে
      চলিব পথের মাঝে!
আলোকপরশে মরমে মরিয়া
হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া,
কোনোমতে আছে পরান ধরিয়া
      কামিনী শিথিল সাজে।
যামিনী না যেতে জাগালে না কেন,
      বেলা হল মরি লাজে।
নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ
      উষার বাতাস লাগি।
রজনীর শশী গগনের কোণে
      লুকায় শরণ মাগি।
পাখি ডাকি বলে "গেল বিভাবরী,
বধূ চলে জলে লইয়া গাগরি,
আমি এ আকুল কবরী আবরি
       কেমনে যাইব কাজে!
যামিনী না যেতে জাগালে না কেন,
      বেলা হল মরি লাজে।
আরো দেখুন