৬ (ginnir kane shona ghote oti sohojei)

  গিন্নির কানে শোনা ঘটে অতি সহজেই

  'গিনি সোনা এনে দেব' কানে কানে কহ যেই।

না হলে তোমারি কানে  দুর্গ্রহ টেনে আনে,

  অনেক কঠিন শোনা-- চুপ করে রহ যেই।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অবিনয়
Verses
            হে নিরুপমা,
চপলতা আজ যদি কিছু ঘটে
            করিয়ো ক্ষমা।
এল আষাঢ়ের প্রথম দিবস,
বনরাজি আজি ব্যাকুল বিবশ,
বকুলবীথিকা মুকুলে মত্ত
            কানন-'পরে--
নবকদম্ব মদিরগন্ধে
    আকুল করে।
            হে নিরুপমা,
আঁখি যদি আজ করে অপরাধ
            করিয়ো ক্ষমা।
হেরো আকাশের দূর কোণে কোণে
বিজুলি চমকি উঠে খনে খ&ড়বঁ;ন,
বাতায়নে তব দ্রুত কৌতুকে
            মারিছে উঁকি--
বাতাস করিছে দুরন্তপনা
            ঘরেতে ঢুকি।
            হে নিরুপমা,
গানে যদি লাগে বিহ্বল তান
            করিয়ো ক্ষমা।
ঝরঝর ধারা আজি উতরোল,
নদীকূলে-কূলে উঠে কল্লোল,
বনে বনে গাহে মর্মরস্বরে
            নবীন পাতা--
সজল পবন দিশে দিশে তুলে
            বাদলগাথা।
            হে নিরুপমা,
আজিকে আচারে ত্রুটি হতে পারে,
            করিয়ো ক্ষমা।
দিবালোকহারা সংসারে আজ
কোনোখানে কারো নাহি কোনো কাজ,
জনহীন পথ ধেনুহীন মাঠ
            যেন সে আঁকা--
বর্ষণঘন শীতল আঁধারে
            জগৎ ঢাকা।
            হে নিরুপমা,
চপলতা আজি যদি ঘটে তবে
            করিয়ো ক্ষমা।
তোমার দুখানি কালো আঁখি-'পরে
শ্যাম আষাঢ়ের ছায়াখানি পড়ে,
ঘন কালো তব কুঞ্চিত কেশে
            যূথীর মালা।
তোমারি ললাটে নববরষার
     বরণডালা।
আরো দেখুন
126
Verses
NOT HAMMERSTROKES, but dance of the water sings the pebbles into perfection.
আরো দেখুন
Fulfilment
Verses
THE OVERFLOWING bounty of thy grace comes down from the heaven to seek my soul only, wherein it can contain itself.
The light that is rained from the sun and stars is fulfilled when it reaches my life.
The colour is like sleep that clings, to the flower which waits for the touch of my mind to be awakened.
The low that tunes the strings of existence breaks out in music when my heart is won.
আরো দেখুন