১১ (garite moder pipe)

গাড়িতে মদের পিপে     ছিল তেরো-চোদ্দো,

এঞ্জিনে জল দিতে      দিল ভুলে মদ্য।

চাকাগুলো ধেয়ে করে   ধানখেত-ধ্বংসন,

বাঁশি ডাকে কেঁদে কেঁদে    'কোথা কানু জংশন'--

            ট্রেন করে মাতলামি        নেহাত অবোধ্য,

          সাবধান করে দিতে     কবি লেখে পদ্য।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

৭৭
Verses
৭৭
পথের প্রান্তে আমার তীর্থ নয়,
পথের দুধারে অছে মোর দেবালয়॥    
আরো দেখুন
167
Verses
THE WORLD has kissed my soul with its pain, asking for its return
in songs.
আরো দেখুন
পারবি না কি যোগ দিতে
Verses
       পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে,
              খসে যাবার ভেসে যাবার
                    ভাঙবারই আনন্দে রে।
                    পাতিয়া কান শুনিস না যে
                    দিকে দিকে গগনমাঝে
                    মরণবীণায় কী সুর বাজে
                           তপন-তারা-চন্দ্রে রে
                     জ্বালিয়ে আগুন ধেয়ে ধেয়ে
                           জ্বলবারই আনন্দে রে।
পাগল-করা গানের তানে
ধায় যে কোথা কেই-বা জানে,
চায় না ফিরে পিছন-পানে
       রয় না বাঁধা বন্ধে রে
লুটে যাবার ছুটে যাবার
       চলবারই আনন্দে রে।
              সেই আনন্দ-চরণপাতে
              ছয় ঋতু যে নৃত্যে মাতে,
              প্লাবন বহে যায় ধরাতে
                    বরন গীতে গন্ধে রে
              ফেলে দেবার ছেড়ে দেবার
                    মরবারই আনন্দে রে।
আরো দেখুন