১৯ (bhoy nei ami aj)

ভয় নেই, আমি আজ

          রান্নাটা দেখছি।

চালে জলে মেপে, নিধু,

          চড়িয়ে দে ডেকচি।

আমি গণি কলাপাতা,

তুমি এসো নিয়ে হাতা,

        যদি দেখ, মেজবউ,

          কোনোখানে ঠেকছি।

রুটি মেখে বেলে দিয়ো,

উনুনটা জ্বেলে দিয়ো,

     মহেশকে সাথে নিয়ে

          আমি নয় সেঁকছি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

2
Verses
O TROUPE OF little vagrants of the world, leave your footprints in my words.
আরো দেখুন
105
Verses
     যুগল যাত্রী করিছ যাত্রা,
             নূতন তরণীখানি--
     নবজীবনের অভয়বার্তা
        বাতাস দিতেছে আনি।
     দোঁহার পাথেয় দোঁহার সঙ্গ
        অফুরান হয়ে রবে--
     সুখের দুখের যত তরঙ্গ
        খেলার মতন হবে।
আরো দেখুন
স্ত্রীর বোন চায়ে তার
Verses
স্ত্রীর বোন চায়ে তার
       ভুলে ঢেলেছিল কালি,
'শ্যালী' ব'লে ভর্ৎসনা
       করেছিল বনমালী।
এত বড়ো গালি শুনে
জ্ব'লে মরে মনাগুনে,
আফিম সে খাবে কিনা
       সাত মাস ভাবে খালি,
অথবা কি গঙ্গায়
       পোড়া দেহ দিবে ডালি।
আরো দেখুন