৩০ (adha rate gola chhere)

আধা রাতে গলা ছেড়ে

     মেতেছিনু কাব্যে,

ভাবিনি পাড়ার লোকে

     মনেতে কী ভাববে।

ঠেলা দেয় জানলায়,

     শেষে দ্বার-ভাঙাভাঙি,

ঘরে ঢুকে দলে দলে

     মহা চোখ-রাঙারাঙি--

শ্রাব্য আমার ডোবে

    ওদেরই অশ্রাব্যে।

আমি শুধু করেছিনু

     সামান্য ভনিতাই,

সামলাতে পারল না

     অরসিক জনে তাই--

কে জানিত অধৈর্য

     মোর পিঠে নাববে!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বিরোধ
Verses
          এ সংসারে আছে বহু অপরাধ,
                             হেন অপবাদ
          যখন ঘোষণা কর উচ্চ হতে উষ্ণ উচ্চারণে,
                             ভাবি মনে মনে,
                   ক্রোধের উত্তাপ তার
                   তোমার আপন অহংকার।
          মন্দ ও ভালোর দ্বন্দ্ব, কে না জানে চিরকাল আছে
                   সৃষ্টির মর্মের কাছে।
                   না যদি সে রহে বিশ্ব ঘেরি
বিরুদ্ধ নির্ঘাতবেগে বাজে না শ্রেষ্ঠের জয়ভেরী।
বিধাতার 'পরে মিথ্যা আনিয়ো না অভিযোগ
                   মৃত্যুদুঃখ কর যবে ভোগ;
মনে জেনো, মৃত্যুর মূল্যেই করি ক্রয়
এ জীবনে দুর্মূল্য যা, অমর্ত যা, যা-কিছু অক্ষয়।
          ভাঙনের আক্রমণ
সৃষ্টিকর্তা মানুষেরে আহ্বান করিছে অনুক্ষণ।
          দুর্গমের বক্ষে থাকে দয়াহীন শ্রেয়,
                   রুদ্রতীর্থযাত্রীর পাথেয়।
                   বহুভাগ্য সেই
          জন্মিয়াছি এমন বিশ্বেই
                   নির্দোষ যা নয়।
                   দুঃখ লজ্জা ভয়
          ছিন্ন সূত্রে জটিল গ্রন্থিতে
রচনার সামঞ্জস্য পদে পদে রয়েছে খণ্ডিতে।
          এই ত্রুটি দেখেছি যখন
শুনি নি কি সেই সঙ্গে বিশ্বব্যাপী গভীর ক্রন্দন
          যুগে যুগে উচ্ছ্বসিতে থাকে;
দেখি নি কি আর্তচিত্ত উদ্‌বোধিয়া রাখে
মানুষের ইতিবৃত্ত বেদনার নিত্য আন্দোলনে?
          উৎপীড়িত সেই জাগরণে
তন্দ্রাহীন যে-মহিমা যাত্রা করে রাত্রির আঁধারে
          নমস্কার জানাই তাহারে।
নানা নামে আসিছে সে নানা অস্ত্র হাতে
কন্টকিত অসম্মান অবাধে দলিয়া পদপাতে--
          মরণেরে হানি--
প্রলয়ের পান্থ সেই, রক্ত মোর তাহারে আহ্বানি।
আরো দেখুন
আবার আবার কেন রে আমার
Verses
আবার আবার কেন রে আমার
সেই ছেলেবেলা আসে নি ফিরে,
হরষে কেমন আবার তা হলে,
সাঁতারিয়ে ভাসি সাগরের জলে,
খেলিয়ে বেড়াই শিখরী শিরে!
স্বাধীন হৃদয়ে ভালো নাহি লাগে,
ঘোরঘটাময় সমাজধারা,
না, না, আমি রে যাব সেই স্থানে,
ভীষণ ভূধর বিরাজে যেখানে,
তরঙ্গ মাতিছে পাগল পারা!
অয়ি লক্ষ্মী, তুমি লহো লহো ফিরে,
ধন ধান্য তুমি যাদেছ মোরে,
জাঁকালো উপাধি নাহি আমি চাই,
ক্রীতদাসে মম কোনো সুখ নাই,
সেবকের দল যাক-না সোরে!
তুলে দাও মোরে সেই শৈল-'পরে,
গরজি ওঠে যা সাগর-নাদে,
অন্য সাধ নাই, এই মাত্র চাই,
ভ্রমিব সেথায় স্বাধীন হৃদে!
অধিক বয়স হয় নে তো মম,
এখনি বুঝিতে পেরেছি হায়,
এ ধরা নহে তো আমার কারণে,
আর মম সুখ নাহি এ জীবনে,
কবে রে এড়াব এ দেহ দায়!
একদা স্বপনে হেরেছিনু আমি,
সুবিমল এক সুখের স্থান,
কেন রে আমার সে ঘুম ভাঙিল
কেন রে আমার নয়ন মেলিল,
দেখিতে নীরস এ ধরা খান!
এক কালে আমি বেসেছিনু ভালো,
ভালোবাসা-ধন কোথায় এবে,
বাল্যসখা সব কোথায় এখন--
হায় কী বিষাদে ডুবেছে এ মন,
আশারও আলোক গিয়েছে নিবে!
অমোদ-আসরে আমোদ-সাথীরা,
মাতায় ক্ষণেক আমোদ রসে,
কিন্তু এ হৃদয়, আমোদের নয়,
বিরলে কাঁদি যে একেলা বসে!
উঃ কী কঠোর, বিষম কঠোর,
সেই সকলের আমোদ-রব,
শত্রু কিম্বা সখা নহে যারা মনে,
অথচ পদ বা বিভব কারণে,
দাও ফিরে মোরে সেই সখাগুলি,
বয়সে হৃদয়ে সমান যারা,
এখনি যে আমি ত্যেজিব তা হলে,
গভীর নিশীথ-আমোদীর দলে,
হৃদয়ের ধার কি ধারে তারা!
সর্বস্ব রতন, প্রিয়তমা ওরে,
তোরেও সুধাই একটি কথা,
বল দেখি কিসে আর মম সুখ,
হেরিয়েও যবে তোর হাসি-মুখ,
কমে না হৃদয়ে একটি ব্যথা!
যাক তবে সব, দুঃখ নাহি তায়,
শোকের সমাজ নাহিকো চাই,
গভীর বিজনে মনের বিরাগে,
স্বাধীন হৃদয়ে ভালো যাহা লাগে,
সুখে উপভোগ করিব তাই!
মানব-মন্ডলী ছেড়ে যাব যাব,
বিরাগে কেবল, ঘৃণাতে নয়,
অন্ধকারময় নিবিড় কাননে,
থাকিব তবুও নিশ্চিন্ত মনে,
আমারও হৃদয় আঁধারময়!
কেন রে কেন রে হল না আমার,
কপোতের মতো বায়ুর পাখা,
তা হলে ত্যেজিয়ে মানব-সমাজ,
গগনের ছাদ ভেদ করি আজ,
থাকিতাম সুখে জলদে ঢাকা!
আরো দেখুন
94
Verses
I.92. avadhu begam des hamara
O SADHU! my land is a sorrowless land.
I cry aloud to all, to the king and the beggar, the emperor and the fakir
Whosoever seeks for shelter in the Highest, let all come and settle in my land!
Let the weary come and lay his burdens here!
So live here, my brother, that you may cross with ease to that other shore.
It is a land without earth or sky, without moon or stars;
For only the radiance of Truth shines in my Lord's Durbar.
Kabir says: 'O beloved brother! naught is essential save Truth.'
আরো দেখুন