দুই বোন (dui bon)

দুটি বোন তারা হেসে যায় কেন

            যায় যবে জল আনতে?

দেখেছি কি তারা পথিক কোথায়

            দাঁড়িয়ে পথের প্রান্তে?

     ছায়ায় নিবিড় বনে

     যে আছে আঁধার কোণে

তারে যে কখন কটাক্ষে চায়

     কিছু তো পারি নে জানতে।

            দুটি বোন তারা হেসে যায় কেন

                        যায় যবে জল আনতে?

 

দুটি বোন তারা করে কানাকানি

            কী না জানি জল্পনা!

গুঞ্জনধ্বনি দূর হতে শুনি,

            কী গোপন মন্ত্রণা!

     আসে যবে এইখানে

     চায় দোঁহে দোঁহাপানে,

কাহারো মনের কোনো কথা তারা

     করেছে কি কল্পনা?

দুটি বোন তারা করে কানাকানি

       কী না জানি জল্পনা!

 

এইখানে এসে ঘট হতে কেন

      জল উঠে উচ্ছলি?

চপল চক্ষে তরল তারকা

      কেন উঠে উজ্জ্বলি?

     যেতে যেতে নদীপথে

     জেনেছ কি কোনোমতে

কাছে কোথা এক আকুল হৃদয়

     দুলে উঠে চঞ্চলি?

এইখানে এসে ঘট হতে জল

            কেন উঠে উচ্ছলি?

 

দুটি বোন তারা হেসে যায় কেন

     যায় যবে জল আনতে?

বটের ছায়ায় কেহ কি তাদের

     পড়েছে চোখের প্রান্তে?

     কৌতুকে কেন ধায়

     সচকিত দ্রুত পায়?

কলসে কাঁকন ঝলকি ঝনকি

     ভোলায় রে দিক্‌ভ্রান্তে।

দুটি বোন তারা হেসে যায় কেন

      যায় যবে জল আনতে?

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

5
Verses
IN BABYS world, the trees shake their leaves at him, murmuring verses in an ancient tongue that dates from before the age of meaning, and the moon feigns to be of his own age-the solitary baby of night.
        In the world of the old, flowers dutifully blush at the make-believe of faery legends, and broken dolls confess that they are made of clay.
আরো দেখুন
18
Verses
THE NIGHT deepens and the dying flame flickers in the lamp.
        I forgot to notice when the evening-like a village girl who has filled her pitcher at the river a last time for that day-closed the door on her cabin.
        I was speaking to you, my love, with mind barely conscious of my voice-tell me, had it any meaning? Did it bring you any message from beyond life's borders?
For now, since my voice has ceased, I feel the night throbbing with thoughts that gaze in awe at the abyss of their dumbness.
আরো দেখুন
মুদিত আলোর কমল-কলিকাটিরে
Verses
          মুদিত আলোর কমল-কলিকাটিরে
                রেখেছে সন্ধ্যা আঁধার-পর্ণপুটে
          উতরিবে যবে নব-প্রভাতের তীরে
                তরুণ কমল আপনি উঠিবে ফুটে।
উদয়াচলের সে তীর্থপথে আমি
চলেছি একেলা সন্ধ্যার অনুগামী,
                দিনান্ত মোর দিগন্তে পড়ে লুটে।
            সেই প্রভাতের স্নিগ্ধ সুদূর গন্ধ
                  আঁধার বাহিয়া রহিয়া রহিয়া আসে।
            আকাশে যে গান ঘুমাইছে নিঃস্পন্দ
                  তারাদীপগুলি কাঁপিছে তাহারি শ্বাসে।
  অন্ধকারের বিপুল গভীর আশা,
  অন্ধকারের ধ্যাননিমগ্ন ভাষা
                  বাণী খুঁজে ফিরে আমার চিত্তাকাশে।
            জীবনের পথ দিনের প্রান্তে এসে
                  নিশীথের পানে গহনে হয়েছে হারা।
            অঙ্গুলি তুলি তারাগুলি অনিমেষে
                  মাভৈঃ বলিয়া নীরবে দিতেছে সাড়া।
  ম্লান দিবসের শেষের কুসুম তুলে
  এ কূল হইতে নবজীবনের কূলে
                  চলেছি আমার যাত্রা করিতে সারা।
            হে মোর সন্ধ্যা, যাহা-কিছু ছিল সাথে
                  রাখিনু তোমার অঞ্চলতলে ঢাকি।
            আঁধারের সাথি, তোমার করুণ হাতে
                  বাঁধিয়া দিলাম আমার হাতের রাখি।
  কত যে প্রাতের আশা ও রাতের গীতি,
  কত যে সুখের স্মৃতি ও দুখের প্রীতি--
                  বিদায়বেলায় আজিও রহিল বাকি।
                  যা-কিছু পেয়েছি, যাহা-কিছু গেল চুকে,
                        চলিতে চলিতে পিছে যা রহিল পড়ে,
                  যে মণি দুলিল যে ব্যথা বিঁধিল বুকে,
                        ছায়া হয়ে যাহা মিলায় দিগন্তরে--
  জীবনের ধন কিছুই যাবে না ফেলা--
  ধুলায় তাদের যত হোক অবহেলা,
                        পূর্ণের পদ-পরশ তাদের 'পরে।
আরো দেখুন