সন্দেহের কারণ (sandeher karon)

কত বড়ো আমি, কহে নকল হীরাটি।--

তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

9
Verses
          শ্রীমতী অরুন্ধতী দেবী কল্যাণীয়াসু
তোমাদের
       মিলন হউক ধ্রুব,
       জীবন শোভন শুভ,
               ভুবন আনন্দ সুধাময়,
লাভ করো নিত্য নিত্য
পুণ্য অমৃতের বিত্ত
  হোক্‌ সত্য সুন্দরের জয়।
আরো দেখুন
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
Verses
              উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
              ওই যে তিনি, ও ই যে বাহির পথে।
       আয় রে ছুটে, টানতে হবে রশি,
       ঘরের কোণে রইলি কোথায় বসি।
       ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে
              ঠাঁই করে তুই নে রে কোনোমতে।
       কোথায় কী তোর আছে ঘরের কাজ,
       সে-সব কথা ভুলতে হবে আজ।
       টান্‌ রে দিয়ে সকল চিত্তকায়া,
       টান্‌ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,
       চল্‌ রে টেনে আলোর অন্ধকারে
              নগর গ্রামে অরণ্যে পর্বতে।
                    ওই যে চাকা ঘুরছে ঝনঝনি,
                    বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি।
              রক্তে তোমার দুলছে না কি প্রাণ।
              গাইছে না মন মরণজয়ী গান?
              আকাঙক্ষা তোর বন্যাবেগের মতো
                    ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে।
আরো দেখুন
কোকিল
Verses
আজ বিকালে কোকিল ডাকে,
       শুনে মনে লাগে
বাংলাদেশে ছিলেম যেন
       তিনশো বছর আগে।
সে দিনের সে স্নিগ্ধ গভীর
       গ্রামপথের মায়া
আমার চোখে ফেলেছে আজ
       অশ্রুজলের ছায়া।
পল্লীখানি প্রাণে ভরা
       গোলায় ভরা ধান,
ঘাটে শুনি নারীর কণ্ঠে
       হাসির কলতান।
সন্ধ্যাবেলায় ছাদের 'পরে
       দখিন-হাওয়া বহে,
তারার আলোয় কারা ব'সে
       পুরাণ-কথা কহে।
ফুলবাগানের বেড়া হতে
       হেনার গন্ধ ভাসে,
কদমশাখার আড়াল থেকে
       চাঁদটি উঠে আসে।
বধূ তখন বিনিয়ে খোঁপা
       চোখে কাজল আঁকে,
মাঝে মাঝে বকুলবনে
       কোকিল কোথা ডাকে।
তিনশো বছর কোথায় গেল,
       তবু বুঝি নাকো
আজো কেন ওরে কোকিল
       তেমনি সুরেই ডাকো।
ঘাটের সিঁড়ি ভেঙে গেছে,
       ফেটেছে সেই ছাদ--
রূপকথা আজ কাহার মুখে
       শুনবে সাঁঝের চাঁদ।
শহর থেকে ঘণ্টা বাজে,
       সময় নাই রে হায়
ঘর্ঘরিয়া চলেছি আজ
       কিসের ব্যর্থতায়।
আর কি বধূ, গাঁথ' মালা--
       চোখে কাজল আঁক'?
পুরানো সেই দিনের সুরে
       কোকিল কেন ডাক'।
আরো দেখুন