মহতের দুঃখ (mohoter dukkho)

সূর্য দুঃখ করি বলে নিন্দা শুনি স্বীয়,

কী করিলে হব আমি সকলের প্রিয়।

বিধি কহে, ছাড়ো তবে এ সৌর সমাজ,

দু-চারি জনেরে লয়ে করো ক্ষুদ্র কাজ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সময় চ'লেই যায়
Verses
'সময় চ'লেই যায়'
    নিত্য এ নালিশে
উদ্‌বেগে ছিল ভুপু
    মাথা রেখে বালিশে।
কব্‌জির ঘড়িটার
    উপরেই সন্দ,
একদম করে দিল
    দম তার বন্ধ--
সময় নড়ে না আর,
    হাতে বাঁধা খালি সে,
ভুপুরাম অবিরাম-
    বিশ্রাম-শালী সে।
ঝাঁ-ঝাঁ করে রোদ্‌দুর,
     তবু ভোর পাঁচটায়
ঘড়ি করে ইঙ্গিত
     ডালাটার কাঁচটায়--
রাত বুঝি ঝক্‌ঝকে
     কুঁড়েমির পালিশে।
বিছানায় প'ড়ে তাই
     দেয় হাততালি সে।
আরো দেখুন
86
Verses
'HOW FAR are you from me, O Fruit?'
'I am hidden in your heart, O Flower.'
আরো দেখুন
১০৮
Verses
১০৮
প্রজাপতি পায় অবকাশ
          ভালোবাসিবারে কমলেরে।
মধুকর সদা বারোমাস
          মধু খুঁজে খুঁজে শুধু ফেরে॥      
আরো দেখুন