ভক্তি ও অতিভক্তি (bhokti o atibhokti)

ভক্তি আসে রিক্তহস্ত প্রসন্নবদন--

অতিভক্তি বলে, দেখি কী পাইলে ধন।

ভক্তি কয়, মনে পাই, না পারি দেখাতে।--

অতিভক্তি কয়, আমি পাই হাতে হাতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নামজাদা দানুবাবু
Verses
নামজাদা দানুবাবু
       রীতিমতো খর্‌চে,
অথচ ভিটেয় তার
       ঘুঘু সদা চরছে।
দানধর্মের 'পরে
       মন তার নিবিষ্ট,
রোজগার করিবার
       বেলা জপে 'শ্রীবিষ্ণু',
চাঁদার খাতাটা তাই
       দ্বারে দ্বারে ধরছে।
এই ভাবে পুণ্যের
       খাতা তার ভরছে।
আরো দেখুন
1
Verses
সমুখে শান্তিপারাবার,
ভাসাও তরণী হে কর্ণধার।
তুমি হবে চিরসাথি,
লও লও হে ক্রোড় পাতি,
অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুবতারকার।
মুক্তিদাতা, তোমার ক্ষমা তোমার দয়া
হবে চিরপাথেয় চিরযাত্রার।
হয় যেন মর্ত্যের বন্ধন ক্ষয়,
বিরাট বিশ্ব বাহু মেলি লয়,
পায় অন্তরে নির্ভয় পরিচয়
মহা অজানার।
আরো দেখুন
146
Verses
ফুল কোথা থাকে গোপনে,
     গন্ধ তাহারে প্রকাশে।
প্রাণ ঢাকা থাকে স্বপনে,
     গান যে তাহারে প্রকাশে।
আরো দেখুন