আত্মশত্রুতা (atmoshotru)

খোঁপা আর এলোচুলে বিবাদ হামাশা,

পাড়ার লোকেরা জোটে দেখিতে তামাশা।

খোঁপা কয় এলোচুল, কী তোমার ছিরি!

এলো কয়, খোঁপা তুমি রাখো বাবুগিরি।

খোঁপা কহে, টাক ধরে হই ভেবে খুশি।

তুমি যেন কাটা পড়ো, এলো কয় রুষি।

কবি মাঝে পড়ি বলে, মনে ভেবে দেখ্‌

দুজনেই এক তোরা, দুজনেই এক।

খোঁপা গেলে চুল যায়, চুলে যদি টাক--

খোঁপা, তবে কোথা রবে তব জয়ঢাক।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

লিখি কিছু সাধ্য কী
Verses
                                      লিখি কিছু সাধ্য কী!
যে দশা এ অভাগার লিখিতে সে বাধ্য কি।
মশা-বুড়ি মরেছিল চাপড়ের যুদ্ধে সে--
পরলোকগত তার আত্মার উদ্দেশে
আমারি লেখার ঘরে আজি তার শ্রাদ্ধ কি!
যেখানে যে কেহ ছিল আত্মীয় পরিজন
অভিজাতবংশীয় কেহ, কেহ হরিজন--
আমারি চরণজাত তাহাদের খাদ্য কি!
বাঁশি নেই, কাঁসি নেই, নাহি দেয় হাঁক সে,
পিঠেতে কাঁপাতে থাকে এক-জোড়া পাখ সে--
দেখিতে যেমনি হোক তুচ্ছ সে বাদ্য কি।
আশ্রয় নিতে চাই মেলে যদি ড়বনরঢ়নক্ষ,
এক ফোঁটা বাকি নেই নেবুঘাস-তেলটার--
মশারি দিনের বেলা কভু আচ্ছাদ্য কি!
গাল তারে মিছে দিই অতি অশ্রাব্য,
হাতে পিঠ চাপড়াব সেটা যে অভাব্য--
এ কাজে লাগাব শেষে চটি-জোড়া পাদ্য কি।
পুজোর বাজারে আজি যদি লেখা না জোটাই,
দুটো লাইনেরো মতো কলমটা না ছোটাই--
সম্পাদকের সাথে রবে সৌহার্দ্য কি।
আরো দেখুন
১৩১
Verses
১৩১
খেলার খেয়ালবশে কাগজের তরী
স্মৃতির খেলেনা দিয়ে দিয়েছিনু ভরি,
যদি ঘাটে গিয়ে ঠেকে প্রভাতবেলায়
তুলে নিয়ো তোমাদের প্রাণের খেলায় ॥  
আরো দেখুন
89
Verses
THE SEA OF danger, doubt and denial
around man's little island and certainty
challenges him to dare' the unknown.
আরো দেখুন