মেঘ্‌লা শ্রাবণের বাদ্‌লা রাতি (mehgla shraboner badla rati)

মেঘ্‌লা শ্রাবণের         বাদ্‌লা রাতি,

          বাহিরে ঝড় বাতাস,

জান্‌লা রুধি ঘরে       জ্বালায়ে বাতি

          বন্ধু মিলি খেলে তাস।

বন্ধু পাঁচ জনে           বসিয়া গৃহকোণে

          চিত্ত বড়োই উদাস,

কর্ম হাতে নাই,         কভু বা উঠে হাই

          কভু বা করে হা-হুতাশ।

বিরস ম্লান-মুখো,     মেজাজ বড়ো রুখো,

          শেষে বা বাধে হাতাহাতি!

আকাশ ঢাকা মেঘে,    বাতাস রেগেমেগে

          বাহিরে করে মাতামাতি।

অবন বলে ভাই          তর্কে কাজ নাই

          প্রমারা হোক এক বাজি --

সমর মুদি চোখ          বলিল তাই হোক

          সত্য কহে আছি রাজি।

বজ্র দিক জুড়ি           করিছে হুড়োমুড়ি

          হরিশ ভয়ে হত-বুলি,

গগন এক ধারে          কিছু না বলি কারে

          পলকে ছবি নিল তুলি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হাতে কোনো কাজ নেই
Verses
হাতে কোনো কাজ নেই,
     নওগাঁর তিনকড়ি
সময় কাটিয়ে দেয়
     ঘরে ঘরে ঋণ করি।
ভাঙা খাট কিনেছিল,
       ছ পয়সা খরচা--
শোয় না সে হয় পাছে
       কুঁড়েমির চর্চা।
বলে, 'ঘরে এত ঠাসা
     কিঙ্কর কিঙ্করী,
তাই কম খেয়ে খেয়ে
     দেহটারে ক্ষীণ করি।'
আরো দেখুন
সুশীলা আমার, জানালার 'পরে
Verses
সুশীলা আমার, জানালার 'পরে
          দাঁড়াও একটিবার!
একবার আমি দেখিয়া লইব
          মধুর হাসি তোমার!
কত দুখ-জ্বালা সহি অকাতরে
          ভ্রমি, গো, দূর প্রবাসে
যদি লভি মোর হৃদয়-রতন--
          সুশীলারে মোর পাশে!
কালিকে যখন নাচ গান কত
          হতেছিল সভা-'পরে,
কিছুই শুনি নি, আছিনু মগন
          তোমারি ভাবনা-ভরে
আছিল কত-না বালিকা, রমণী,
          রূপসী প্রমোদ-হিয়া,
বিষাদে কহিনু, "তোমরা তো নহ
          সুশীলা, আমার প্রিয়া!'
সুশীলে, কেমনে ভাঙ তার মন
হরষে মরিতে পারে যেই জন
          তোমারি তোমারি তরে!
সুশীলে, কেমনে ভাঙ হিয়া তার
কিছু যে করি নি, এক দোষ যার
          ভালোবাসে শুধু তোরে!
প্রণয়ে প্রণয় না যদি মিশাও
          দয়া কোরো মোর প্রতি,
সুশীলার মন নহে তো কখনো
          নিরদয় এক রতি!
আরো দেখুন
42
Verses
FREE ME AS free are the birds of the wilds, the wanderers of unseen paths.
Free me as free are the deluge of rain, and as the storm that shakes its locks and rushes on to its unknown end.
Free me as free is the forest fire, as is the thunder that laughs aloud and hurls defiance to darkness.
আরো দেখুন