৬ (kal prate mor jonmodine)

কাল প্রাতে মোর জন্মদিনে

এ শৈল-আতিথ্যবাসে

বুদ্ধের নেপালী ভক্ত এসেছিল মোর বার্তা শুনে।

ভূতলে আসন পাতি

বুদ্ধের বন্দনামন্ত্র শুনাইল আমার কল্যাণে--

গ্রহণ করিনু সেই বাণী।

এ ধারায় জন্ম নিয়ে যে মহামানব

সব মানবের জন্ম সার্থক করেছে একদিন,

মানুষের জন্মক্ষণ হতে

নারায়ণী এ ধরণী

যাঁর আবির্ভাব লাগি অপেক্ষা করেছে বহু যুগ,

যাঁহাতে প্রত্যক্ষ হল ধরায় সৃষ্টির অভিপ্রায়,

শুভক্ষণে পুণ্যমন্ত্রে

তাঁহারে স্মরণ করি জানিলাম মনে--

প্রবেশি মানবলোকে আশি বর্ষ আগে

এই মহাপুরুষের পুণ্যভাগী হয়েছি আমিও।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

76
Verses
TIMIDLY I cowered in the shadow of safety, but now, when the surge of joy carries my heart upon its crest, my heart clings to the cruel rock of its trouble.
I sat alone in a corner of my house thinking it too narrow for any guest, but now when its door is flung open by an unbidden joy I find there is room for thee and for all the world.
I walked upon tiptoe, careful of my person, perfumed, and adorned-but now when a glad whirlwind has overthrown me in the dust I laugh and roll on the earth at thy feet like a child.
আরো দেখুন
75
Verses
DO NOT CALL him to thy house, the dreamer,
who walks alone by thy path
in the night.
His words are those of a strange land,
and strange is the melody
played by him on his one-stringed lute.
There is no need for thee to spread a seat for him;
he will depart before day-break.
For in the feast of freedom
he is asked to sing
the praise of the new-born light.
আরো দেখুন
66
Verses
   শ্রীমতী মায়া ও শ্রীমান পুলকের
    শুভবিবাহ উপলক্ষে আশীর্বাদ
নব সংসার সৃষ্টির ভার
        নতশিরে নিয়ো দুজনে,
মিলনাঞ্জলি যুগল হিয়ার
        দিয়ো বিধাতার পূজনে।
কল্যাণদীপ জ্বালায়ো ভবনে
        বিশ্বেরে কোরো অতিথি,
মানবের প্রেমে জাগায়ো জীবনে
        পুণ্য প্রেমের প্রতীতি।
আরো দেখুন