৯৭ (tomar majhe amare poth)

তোমার মাঝে আমারে পথ

          ভুলিয়ে দাও গো, ভুলিয়ে দাও।

বাঁধা পথের বাঁধন হতে

          টলিয়ে দাও গো, দুলিয়ে দাও।

পথের শেষে মিলবে বাসা

সে কভু নয় আমার আশা,

যা পাব তা পথেই পাব-

          দুয়ার আমার খুলিয়ে দাও।

 

কেউ বা ওরা ঘরে ব'সে

          ডাকে মোরে পুঁথির পাতায়।

কেউ বা ওরা অন্ধকারে

          মন্ত্র প'ড়ে মনকে মাতায়।

ডাক শুনেছি সকলখানে

সে কথা যে কেউ না মানে;

সাহস আমার বাড়িয়ে দিয়ে

          পরশ তোমার বুলিয়ে দাও।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

90
Verses
জাপান, তোমার সিন্ধু অধীর,
      প্রান্তর তব শান্ত,
পর্বত তব কঠিন নিবিড়,
      কানন কোমল কান্ত।
আরো দেখুন
204
Verses
যাওয়া-আসার একই যে পথ
      জান না তা কি অন্ধ?
যাবার পথ রোধিতে গেলে
      আসার পথ বন্ধ।
আরো দেখুন
228
Verses
KICKS ONLY raise dust and not crops from the earth.
আরো দেখুন