৬১ (rajpurite bajay bashi)

রাজপুরীতে বাজায় বাঁশি

            বেলাশেষের তান।

পথে চলি, শুধায় পথিক,

            "কি নিলি তোর দান?"

দেখাব যে সবার কাছে

এমন আমার কী বা আছে?

সঙ্গে আমার আছে শুধু

            এই ক'খানি গান।

 

ঘরে আমার রাখতে যে হয়

            বহুলোকের মন।

অনেক বাঁশি অনেক কাঁসি

            অনেক আয়োজন।

বঁধুর কাছে আসার বেলায়

গানটি শুধু নিলেম গলায়,

তারি গলার মাল্য ক'রে

            করব মূল্যবান।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বিশ
Verses
সেদিন আমাদের ছিল খোলা সভা
আকাশের নিচে
রাঙামাটির পথের ধারে।
ঘাসের 'পরে বসেছে সবাই।
দক্ষিণের দিকে শালের গাছ সারি সারি,
দীর্ঘ, ঋজু, পুরাতন,--
স্তব্ধ দাঁড়িয়ে,
শুক্লনবমীর মায়াকে উপেক্ষা ক'রে;--
দূরে কোকিলের ক্লান্ত কাকলিতে বনস্পতি উদাসীন।
ও যেন শিবের তপোবন-দ্বারের নন্দী,
দৃঢ় নির্মম ওর ইঙ্গিত।
সভার লোকেরা বললে,--
"একটা কিছু শোনাও, কবি,
রাত গভীর হয়ে এল।"
খুললেম পুঁথিখানা,
যত পড়ে দেখি
সংকোচ লাগে মনে।
এরা এত কোমল, এত স্পর্শকাতর,
এত যত্নের ধন।
এদের কণ্ঠস্বর এত মৃদু,
এত কুণ্ঠিত।
এরা সব অন্তঃপুরিকা,
রাঙা অবগুণ্ঠন মুখের 'পরে।
তার উপরে ফুলকাটা পাড়,
সোনার সুতোয়।
রাজহংসের গতি ওদের,
মাটিতে চলতে বাধা।
প্রাচীন কাব্যে এদের বলেছে ভীরু,
বলেছে, বরবর্ণিনী।
বন্দিনী ওরা বহু সম্মানে।
ওদের নূপুর ঝংকৃত হয় প্রাচীরঘেরা ঘরে,
অনেক দামের আস্তরণে।
বাধা পায় তার নৈপুণ্যের বন্ধনে।
এই পথের ধারের সভায়,
আসতে পারে তারাই
সংসারের বাঁধন যাদের খসেছে,
খুলে ফেলেছে হাতের কাঁকন
মুছে ফেলেছে সিঁদুর;
যারা ফিরবে না ঘরের মায়ায়,
যারা তীর্থযাত্রী;
যাদের অসংকোচ অক্লান্ত গতি,
ধূলিধূসর গায়ের বসন;
যারা পথ খুঁজে পায় আকাশের তারা দেখে;
কোনো দায় নেই যাদের
কারো মন জুগিয়ে চলবার;
কত রৌদ্রতপ্ত দিনে
কত অন্ধকার অর্ধরাত্রে
যাদের কণ্ঠ প্রতিধ্বনি জাগিয়েছে
অজানা শৈলগুহায়,--
জনহীন মাঠে, পথহীন অরণ্যে।
কোথা থেকে আনব তাদের
নিন্দা প্রশংসার ফাঁদে টেনে।
উঠে দাঁড়ালেম আসন ছেড়ে।
ওরা বললে, "কোথা যাও কবি?"
আমি বললেম,--
"যাব দুর্গমে, কঠোর নির্মমে,
নিয়ে আসব কঠিনচিত্ত উদাসীনের গান।"
আরো দেখুন
6
Verses
IN THE LIGHT of this thriftless day of spring, my poet, sing of those who pass by and do not linger, who laugh as they run and never look back, who blossom in an hour of unreasoning delight, and fade in a moment without regret.
Do not sit down silently, to tell the beads of your past tears and smiles,-do not stop to pick up the dropped petals from the flowers of overnight, do not go to seek things that evade you, to know the meaning that is not plain,-leave the gaps in your life where they are, for the music to come out of their depths.
আরো দেখুন
অদেয়
Verses
তোমায় যখন সাজিয়ে দিলেম দেহ,
          করেছ সন্দেহ
     সত্য আমার দিই নি তাহার সাথে।
          তাই কেবলি বাজে আমার দিনে রাতে
                   সেই সুতীব্র ব্যথা--
          এমন দৈন্য, এমন কৃপণতা,
যৌবন-ঐশ্বর্যে আমার এমন অসম্মান।
     সে লাঞ্ছনা নিয়ে আমি পাই নে কোথাও স্থান
          এই বসন্তে ফুলের নিমন্ত্রণে।
               ধেয়ান-মগ্ন ক্ষণে
নৃত্যহারা শান্ত নদী সুপ্ত তটের অরণ্যচ্ছায়ায়
          অবসন্ন পল্লীচেতনায়
     মেশায় যখন স্বপ্নে-বলা মৃদু ভাষার ধারা--
               প্রথম রাতের তারা
          অবাক চেয়ে থাকে,
          অন্ধকারের পারে যেন কানাকানির মানুষ পেল কাকে,
     হৃদয় তখন বিশ্বলোকের অনন্ত নিভৃতে
          দোসর নিয়ে চায় যে প্রবেশিতে--
               কে দেয় দুয়ার রুধে,
     একলা ঘরের স্তব্ধ কোণে থাকি নয়ন মুদে।
           কী সংশয়ে কেন তুমি এলে কাঙাল বেশে।
               সময় হলে রাজার মতো এসে
  জানিয়ে কেন দাও নি আমায় প্রবল তোমার দাবি।
          ভেঙে যদি ফেলতে ঘরের চাবি
     ধুলার 'পরে মাথা আমার দিতেম লুটায়ে,
               গর্ব আমার অর্ঘ্য হত পায়ে।
          দুঃখের সংঘাতে আজি সুধার পাত্র উঠেছে এই ভ'রে,
               তোমার পানে উদ্দেশেতে ঊর্ধ্বে আছি ধ'রে
                        চরম আত্মদান।
                    তোমার অভিমান
          আঁধার ক'রে আছে আমার সমস্ত জগৎ,
                   পাই নে খুঁজে সার্থকতার পথ।
আরো দেখুন