৭৩ (oder kothay dhada lage)

ওদের কথায় ধাঁদা লাগে

            তোমার কথা আমি বুঝি।

তোমার আকাশ তোমার বাতাস

            এই তো সবি সোজাসুজি।

  হৃদয়-কুসুম আপনি ফোটে,

  জীবন আমার ভরে ওঠে,

  দুয়ার খুলে চেয়ে দেখি

            হাতের কাছে সকল পুঁজি।

 

সকাল-সাঁঝে সুর যে বাজে

            ভুবনজোড়া তোমার নাটে,

আলের জোয়ার বেয়ে তোমার

            তরী আসে আমার ঘাটে।

  শুনব কী আর বুঝব কী বা,

  এই তো দেখি রাত্রিদিবা

  ঘরেই তোমার আনাগোনা,

            পথে কী আর তোমায় খুঁজি?

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

33
Verses
MY EYES FEEL the deep peace of this sky, and there stirs through me what a tree feels when it holds out its leaves like cups to be filled with sunshine.
A thought rises in my mind, like the warm breath from grass in the sun; it mingles with the gurgle of lapping water and the sigh of weary wind in village lanes,the thought that I have lived along with the whole life of this world and have given to it my own love and sorrows.
আরো দেখুন
244
Verses
I MISS THE meaning of my own part
in the play of life
because I know not of the parts
that others play.
আরো দেখুন
পর-বিচারে গৃহভেদ
Verses
আম্র কহে, এক দিন, হে মাকাল ভাই,
আছিনু বনের মধ্যে সমান সবাই--
মানুষ লইয়া এল আপনার রুচি,
মূল্যভেদ শুরু হল, সাম্য গেল ঘুচি।
আরো দেখুন