৭৬ (haowa lage ganer pale)

হাওয়া লাগে গানের পালে,

মাঝি আমার বসো হালে।

       এবার ছাড়া পেলে বাঁচে,

       জীবনতরী ঢেউয়ে নাচে

            এই বাতাসের তালে তালে।

            মাঝি, এবার বসো হালে।

 

দিন গিয়েছে এলো রাতি,

নাই কেহ মোর ঘাটের সাথি।

      কাটো বাঁধন দাও গো ছাড়ি,

      তারার আলোয় দেব পাড়ি,

            সুর জেগেছে যাবার কালে।

            মাঝি, এবার বসো হালে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আরেক দিন
Verses
  স্পষ্ট মনে জাগে,
                তিরিশ বছর আগে
তখন আমার বয়স পঁচিশ-- কিছুকালের তরে
এই দেশেতেই এসেছিলেম, এই বাগানের ঘরে।
            সূর্য যখন নেমে যেত নীচে
       দিনের শেষে ওই পাহাড়ে পাইনশাখার পিছে,
             নীল শিখরের আগায় মেঘে মেঘে
             আগুনবরন কিরণ রইত লেগে,
       দীর্ঘ ছায়া বনে বনে এলিয়ে যেত পর্বতে পর্বতে--
         সামনেতে ওই কাঁকর-ঢালা পথে
            দিনের পরে দিনে
ডাক-পিয়নের পায়ের ধ্বনি নিত্য নিতেম চিনে।
         মাসের পরে মাস গিয়েছে, তবু
         একবারো তার হয় নি কামাই কভু।
আজও তেমনি সূর্য ডোবে সেইখানেতেই এসে
      পাইন-বনের শেষে,
         সুদূর শৈলতলে
      সন্ধ্যাছায়ার ছন্দ বাজে ঝরনাধারার জলে,
      সেই সেকালের মতোই তেমনিধারা
         তারার পরে তারা
            আলোর মন্ত্র চুপি চুপি শুনায় কানে পর্বতে পর্বতে;
            শুধু আমার কাঁকর-ঢালা পথে
                 বহুকালের চেনা
        ডাক-পিয়নের পায়ের ধ্বনি একদিনও বাজবে না।
আজকে তবু কী প্রত্যাশা জাগল আমার মনে,--
          চলতে চলতে গেলেম অকারণে
ডাকঘরে সেই মাইল-তিনেক দূরে।
     দ্বিধা ভরে মিনিট কুড়িক এ-দিক ও-দিক ঘুরে
           ডাকবাবুদের কাছে
     শুধাই এসে, "আমার নামে চিঠিপত্তর আছে?'
           জবাব পেলেম,"কই, কিছু তো নেই।'
     শুনে তখন নতশিরে আপন-মনেতেই
           অন্ধকারে ধীরে ধীরে
     আসছি যখন শূন্য আমার ঘরের দিকে ফিরে,
           শুনতে পেলেম পিছন দিকে
     করুণ গলায় কে অজানা বললে হঠাৎ কোন্‌ পথিকে,--
           "মাথা খেয়ো, কাল কোরো না দেরি।'
     ইতিহাসের বাকিটুকু আঁধার দিল ঘেরি।
বক্ষে আমার বাজিয়ে দিল গভীর বেদনা সে
       পঁচিশ বছর-বয়স-কালের ভুবনখানির একটি দীর্ঘশ্বাসে,
       যে-ভুবনে সন্ধ্যাতারা শিউরে যেত ওই পাহাড়ের দূরে
কাঁকর-ঢালা পথের 'পরে ডাক-পিয়নের পদধ্বনির সুরে।
আরো দেখুন
পবিত্র প্রেম
Verses
ছুঁয়ো না, ছুঁয়ো না ওরে, দাঁড়াও সরিয়া।
ম্লান করিয়ো না আর মলিন পরশে।
ওই দেখো তিলে তিলে যেতেছে মরিয়া,
বাসনানিশ্বাস তব গরল বরষে।
জান না কি হৃদি-মাঝে ফুটেছে যে ফুল
ধুলায় ফেলিলে তারে ফুটিবে না আর।
জান না কি সংসারের পাথার অকূল,
জান না কি জীবনের পথ অন্ধকার।
আপনি উঠেছে ওই তব  ধ্রুবতারা,
আপনি ফুটেছে ফুল বিধির কৃপায়,
সাধ করে কে আজি রে হবে পথহারা--
সাধ করে এ কুসুম কে দলিবে পায়!
যে প্রদীপ আলো দেবে তাহে ফেল শ্বাস,
যারে ভালোবাস তারে করিছ বিনাশ!
আরো দেখুন
91
Verses
O THOU THE last fulfilment of life. Death, my death, come and whisper to me!
Day after day have I kept watch for thee; for thee have I borne the joys and pangs of life.
All that I am, that I have, that I hope and all my love have ever flowed towards thee in depth of secrecy. One final glance from thine eyes and my life will be ever thine own.
The flowers have been woven and the garland is ready for the bridegroom. After the wedding the bride shall leave her home and meet her lord alone in the solitude of night.
আরো দেখুন