৩৪ (e monihar amay nahi saje)

এ মণিহার আমায় নাহি সাজে।

        পরতে গেলে লাগে,এরে

                     ছিঁড়তে গেলে বাজে।

            কণ্ঠ যে রোধ করে,

            সুর তো নাহি সরে,

ওই দিকে যে মন পড়ে রয়

                        মন লাগে না কাজে।

 

                তাই তো বসে আছি,

এ হার তোমায় পরাই যদি

                তবেই আমি বাঁচি।

     ফুলমালার ডোরে

     বরিয়া লও মোরে

তোমার কাছে দেখাই নে মুখ

                     মণিমালার লাজে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ছুটি
Verses
দাও-না ছুটি,
               কেমন করে বুঝিয়ে বলি
                   কোন্‌খানে।
        যেখানে ওই শিরীষবনের গন্ধপথে
                   মৌমাছিদের কাঁপছে ডানা সারাবেলা।
        যেখানেতে মেঘ-ভাসা ওই সুদূরতা,
               জলের প্রলাপ যেখানে প্রাণ উদাস করে
সন্ধ্যাতারা ওঠার মুখে,
    যেখানে সব প্রশ্ন গেছে থেমে--
        শূন্য ঘরে অতীত স্মৃতি গুন্‌গুনিয়ে
               ঘুম ভাঙিয়ে রাখে না আর বাদলরাতে।
           যেখানে এই মন
        গোরুচরা মাঠের মধ্যে স্তব্ধ বটের মতো
           গাঁয়ে-চলা পথের পাশে।
         কেউ বা এসে প্রহরখানেক বসে তলায়,
পা ছড়িয়ে কেউ বা বাজায় বাঁশি,
    নববধূর পাল্‌কিখানা নামিয়ে রাখে
           ক্লান্ত দুই পহরে;
        কৃষ্ণ-একাদশীর রাতে
    ছায়ার সঙ্গে ঝিল্লিরবে জড়িয়ে পড়ে
          চাঁদের শীর্ণ আলো।
যাওয়া-আসার স্রোত বহে যায় দিনে রাতে--
ধরে-রাখার নাই কোনো আগ্রহ,
    দূরে রাখার নাই তো অভিমান।
        রাতের তারা স্বপ্নপ্রদীপখানি
           ভোরের আলোয় ভাসিয়ে দিয়ে
               যায় চলে, তার দেয় না ঠিকানা।
আরো দেখুন
84
Verses
    বিস্মৃত যুগে গুহাবাসীদের মন
       যে ছবি লিখিত ভিত্তির কোণে
         অবসরকালে বিনা প্রয়োজনে
             সেই ছবি আমি আপনার মনে
                করেছি অন্বেষণ।
আরো দেখুন
জর্মন প্রোফেসার
Verses
জর্মন প্রোফেসার    দিয়েছেন গোঁফে সার   কত যে!
     উঠেছে ঝাঁকড়া হয়ে খোঁচা-খোঁচা ছাঁটা ছাঁটা--
     দেখে তাঁর ছাত্রের ভয়ে গায়ে দেয় কাঁটা,
          মাটির পানেতে চোখ      নত যে।
     বৈদিক ব্যাখ্যায় বাণী তাঁর মুখে এসে
     যে নিমেষে পা বাড়ান ওষ্ঠের দ্বারদেশে
          চরণকমল হয়    ক্ষত যে।
আরো দেখুন