১০৪ (choron dhorite diyo go amare)

চরণ ধরিতে দিয়ো গো আমারে,

        নিয়ো না নিয়ো না সরায়ে।

জীবন মরণ সুখ দুখ দিয়ে

        বক্ষে ধরিব জড়ায়ে।

স্থলিত শিথিল কামনার ভার

বহিয়া বহিয়া ফিরি কত আর,

নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার,

         ফেলো না আমারে ছড়ায়ে।

 

চিরপিপাসিত বাসনা বেদনা,

        বাঁচাও তাহারে মারিয়া।

শেষ জয়ে যেন হয়ে সে বিজয়ী

         তোমারি কাছেতে হারিয়া।

বিকায়ে বিকায়ে দীন আপনারে

পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে,

তোমারি করিয়া নিয়ো গো আমারে

          বরণের মালা পরায়ে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

১৪
Verses
১৪
দেবমন্দির-আঙিনাতলে শিশুরা করেছে মেলা।
দেবতা ভোলেন পূজারি-দলে,দেখেন শিশুর খেলা॥
আরো দেখুন
240
Verses
সারা রাত তারা
      যতই জ্বলে
রেখা নাহি রাখে
      আকাশতলে।
আরো দেখুন
1
Verses
COME FRIEND, flinch not, step down upon the hard earth.
Do not gather dreams in the dusk.
Storms are brewing in the sky, lightning flashes are striking at our sleep.
Come down to the common life.
The web of illusion is torn, take shelter within walls of rough stones.
আরো দেখুন