৫৫ (bosonte aj dhorar chitto)

বসন্তে আজ ধরার চিত্ত

     হল উতলা।

বুকের 'পরে দোলে রে তার

     পরান-পুতলা।

আনন্দেরি ছবি দোলে

দিগন্তেরি কোলে কোলে,

গান দুলিছে,নীলাকাশের

     হৃদয়-উথলা।

 

আমার দুটি মুগ্ধনয়ন

     নিদ্রা ভুলেছে।

আজি আমার হৃদয়-দোলায়

     কে গো দুলিছে।

দুলিয়ে দিল সুখের রাশি

লুকিয়ে ছিল যতেক হাসি,

দুলিয়ে দিল জনমভরা

     ব্যথা-অতলা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

১০৩
Verses
১০৩
বিদেশে অচেনা ফুল পথিক কবিরে ডেকে কহে,--
"যে দেশ আমার, কবি, সেই দেশ তোমারো কি নহে?'  
আরো দেখুন
খেলা
Verses
মনে পড়ে সেই আষাঢ়ে
            ছেলেবেলা,
নালার জলে ভাসিয়েছিলেম
            পাতার ভেলা।
বৃষ্টি পড়ে দিবস-রাতি,
ছিল না কেউ খেলার সাথি,
একলা বসে পেতেছিলেম
            সাধের খেলা।
নালার জলে ভাসিয়েছিলেম
            পাতার ভেলা।
হঠাৎ হল দ্বিগুণ আঁধার
             ঝড়ের মেঘে,
হঠাৎ বৃষ্টি নামল কখন
             দ্বিগুণ বেগে।
ঘোলা জলের স্রোতের ধারা
ছুটে এল পাগল-পারা
পাতার ভেলা ডুবল নালার
            তুফান লেগে--
হঠাৎ বৃষ্টি নামল যখন
            দ্বিগুণ বেগে।
সেদিন আমি ভেবেছিলেম
              মনে মনে,
হতবিধির যত বিবাদ
            আমার সনে।
ঝড় এল যে আচম্বিতে
পাতার ভেলা ডুবিয়ে দিতে,
আর কিছু তার ছিল না কাজ
            ত্রিভুবনে।
হতবিধির যত বিবাদ
            আমার সনে।
আজ আষাঢ়ে একলা ঘরে
             কাটল বেলা,
ভাবতেছিলেম এত দিনের
            নানান খেলা।
ভাগ্য-'পরে করিয়া রোষ
দিতেছিলেম বিধিরে দোষ--
পড়ল মনে, নালার জলে
            পাতার ভেলা।
ভাবতেছিলেম এত দিনের
            নানান খেলা।
আরো দেখুন
ভার
Verses
টুনটুনি কহিলেন, রে ময়ূর, তোকে
দেখে করুণায় মোর জল আসে চোখে।
ময়ূর কহিল, বটে! কেন, কহ শুনি,
ওগো মহাশয় পক্ষী, ওগো টুনটুনি
টুনটুনি কহে, এ যে দেখিতে বেআড়া,
দেহ তব যত বড়ো পুচ্ছ তারে বাড়া।
আমি দেখো লঘুভারে ফিরি দিনরাত,
তোমার পশ্চাতে পুচ্ছ বিষম উৎপাত।
ময়ূর কহিল, শোক করিয়ো না মিছে,
জেনো ভাই, ভার থাকে গৌরবের পিছে।
আরো দেখুন