১৫ (ami amay korbo boro)

আমি আমায় করব বড়ো

             এই তো আমার মায়া--

তোমার আলো রাঙিয়ে দিয়ে

             ফেলব রঙিন ছায়া।

তুমি তোমায় রাখবে দূরে,

ডাকবে তারে নানা সুরে,

আপনারি বিরহ তোমার

               আমায় নিল কায়া।

 

বিরহ-গান উঠল বেজে

               বিশ্বগগনময়।

কত রঙের কান্নাহাসি

                কতই আশা-ভয়।

কত যে ঢেউ ওঠে পড়ে,

কত স্বপন ভাঙে গড়ে,

আমার মাঝে রচিলে যে

                আপন পরাজয়।

 

এই যে তোমার আড়ালখানি

               দিলে তুমি ঢাকা,

দিবানিশির তুলি দিয়ে

               হাজার ছবি আঁকা--

এরি মাঝে আপনাকে যে

বাঁধা রেখে বসলে সেজে,

সোজা কিছু রাখলে না, সব

               মধুর বাঁকে বাঁকা।

 

আকাশ জুড়ে আজ লেগেছে

              তোমার আমার মেলা।

দূরে কাছে ছড়িয়ে গেছে

              তোমার আমার খেলা।

তোমার আমার গুঞ্জরণে

বাতাস মাতে কুঞ্জবনে,

তোমার আমার যাওয়া-আসায়

               কাটে সকল বেলা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

1
Verses
ENDLESSLY VARIED art thou in the exuberant world, Lady of Manifold Magnificence. Thy path is strewn with lights, thy touch thrills into flowers; that trailing skirt of thine sweeps the whirl of a dance among the stars, and thy many-toned music is echoed from innumerable worlds through signs and colours.
        Single and alone in the unfathomed stillness of the soul, art thou, Lady of Silence and Solitude, a vision thrilled with light, a lonely lotus blossoming on the stem of love.
আরো দেখুন
22
Verses
যে ভাবে রমণীরূপে আপন মাধুরী
আপনি বিশ্বের নাথ করিছেন চুরি
যে ভাবে সুন্দর তিনি সর্ব চরাচরে,
যে ভাবে আনন্দ তাঁর প্রেমে খেলা করে,
যে ভাবে লতার ফুল, নদীতে লহরী,
যে ভাবে বিরাজে লক্ষ্মী বিশ্বের ঈশ্বরী,
যে ভাবে নবীন মেঘ বৃষ্টি করে দান,
তটিনী ধরারে স্তন্য করাইছে পান,
যে ভাবে পরম-এক আনন্দে উৎসুক
আপনারে দুই করি লভিছেন সুখ,
দুইয়ের মিলনাঘাতে বিচিত্র বেদনা
নিত্য বর্ণ গন্ধ গীত করিছে রচনা,
হে রমণী, ক্ষণকাল আসি মোর পাশে
চিত্ত ভরি দিলে সেই রহস্য আভাসে।
আরো দেখুন
259
Verses
হে সুন্দর, খোলো তব নন্দনের দ্বার--
মর্তের নয়নে আনো মূর্তি অমরার।
অরূপ করুক লীলা রূপের লেখায়,
দেখাও চিত্তের নৃত্য রেখায় রেখায়।
আরো দেখুন