৬৩ (amar bhanga pother ranga dhulay)

আমার    ভাঙা পথের রাঙা ধুলায়

                     পড়েছে কার পায়ের চিহ্ন।

            তারি গলার মালা হতে

                     পাপড়ি হেথায় লুটায় ছিন্ন।

            এল যখন সাড়াটি নাই,

            গেল চলে জানাল তাই,

            এমন করে আমারে হায়

                    কে বা কাঁদায় সে জন ভিন্ন।

 

তখন     তরুণ ছিল অরুণ-আলো,

                     পথটি ছিল কুসুমকীর্ণ।

            বসন্ত যে রঙীন বেশে

                     ধরায় সেদিন অবতীর্ণ।

  সেদিন খবর মিলল না যে,

  রইনু বসে ঘরের মাঝে,

  আজকে পথে বাহির হব

                     বহি আমার জীবন জীর্ণ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

৮৭
Verses
৮৭
অকালে যখন বসন্ত আসে শীতের আঙিনা-'পর
            ফিরে যায় দ্বিধাভরে।
আমের মুকুল ছুটে বাহিরায়, কিছু না বিচার করে,
            ফেরে না সে, শুধু মরে॥  
আরো দেখুন
32
Verses
আলোকের অন্তরে যে আনন্দের পরশন পাই,
জানি আমি তার সাথে আমার আত্মার ভেদ নাই
এক আদি জ্যোতি-উৎস হতে
চৈতন্যের পুণ্যস্রোতে
আমার হয়েছে অভিষেক,
ললাটে দিয়েছে জয়লেখ,
জানায়েছে অমৃতের আমি অধিকারী;
পরম-আমির সাথে যুক্ত হতে পারি
বিচিত্র জগতে
প্রবেশ লভিতে পারি আনন্দের পথে।
আরো দেখুন
1
Verses
STRAY BIRDS of summer come to my window to sing and fly away.
And yellow leaves of autumn, which have no songs, flutter
and fall there with a sigh.
আরো দেখুন